জামায়াতের প্রেসক্রিপশনে পুলিশ প্রশাসনে রদবদল : শামীম ওসমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের প্রেসক্রিপশনে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে রদবদল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার জালকুঁড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে এসে এ অভিযোগ তোলেন। তিনি জানান, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে তিনি এর ব্যাখ্যা চাইবেন।
শামীম ওসমান বলেন, তার নির্বাচনী এলাকায় ঐক্যফ্রন্টের যে প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে নারায়ণগঞ্জের নব্বই শতাংশ মানুষই তাকে চেনে না।
গত চার পাঁচদিন যাবত বিভিন্ন এলাকা থেকে বিলাসবহুল গাড়ি নিয়ে অচেনা লোকজন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘাঁটি করছে।
তারা বড় ধরনের কোন ঘটনা ঘটাতে চায় দাবী করে শামীম ওসমান বলেন, তাদের অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের উদ্দেশ্য সঠিক নয়।
নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াতের ইন্ধনে নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতামূলক ঘটনার আশংকা প্রকাশ করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ রাজনৈতিক এলাকা। এখানকার একটি রাজনৈতিক ঐতিহ্য আছে। এই এলাকার প্রতি খেয়াল রাখতে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও শামীম ওসমান সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, প্রশাসনের যে ভূমিকা নেয়া দরকার ছিল আমি তাদের মধ্যে সে ধরনের কোন তৎপরতা দেখছি না।
তিনি হুঁশিয়ার করে বলেন, যদি আবারো জনগণের উপর বোমা হামলা করা হয় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। এবং এর দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
এর আগে সংসদ সদস্য শামীম ওসমান জালকুঁড়ি এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সেখান থেকে এলাকায় কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। শত শত নারী পুরুষ তাকে স্বাগত জানান।
এসময় শামীম ওসমান বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকারের আগে গত বিশ বছরে জনপ্রতিনিধিরা যে উন্নয়ন করেছিলেন, আমি এর পঞ্চাশ গুণ বেশি উন্নয়ন করেছি। যার কারনে আমি কারো কাছে ভোট চাইবো না।
তিনি দাবী করেন, সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামীলীগ নের্তৃত্বাধীন মহাজোট প্রার্থীরা পঁচাত্তুর শতাংশ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন।
তিনি বলেন, আমার উন্নয়নের কারনেই জনগণ আমাকে মূল্যায়ন করবে। বর্তমান সরকারের আমলে সাত হাজার চারশ’ কোটি টাকার উন্নয়নের কথা উল্লেখ করে আগামীতে আবারো নির্বাচিত হলে এর বিশ গুণ উন্নয়ন করবেন বলে তিনি জনগণের কাছে অঙ্গীকার করেন।
শামীম ওসমানের এ গণসংযোগকালে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
