জবির আইনে ছাত্র সংসদ নির্বাচন নেই, হতাশ শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
প্রায় তিন দশক আটকে থাকা ডাকসু নির্বাচনের তোড়জোড় শুরু হওয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। তবে শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে হতাশা। কারণ, সেখানে ভোটের কোনো সুযোগই নেই।
২০০৫ সালে জাতীয় সংসদে পাস হওয়া জবি আইনে ছাত্র সংসদের কোনো বিধান রাখা হয়নি। তাই চাইলেই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপেক্ষা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত।
যখন কলেজ ছিল তখন অবশ্য ছাত্র সংগঠন ছিল প্রতিষ্ঠানটিতে। সংক্ষিপ্ত নাম জকসু, পুরো নাম জগন্নাথ কলেজ ছাত্র সংসদ। প্রতিষ্ঠিত রাজনীতিকদের মধ্যে জাসকুর সদস্যও কম নন।
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ১৯৯০ সালের পর আর হয়নি। তখন আক্ষেপ ছিল এক রকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলার সময় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যখন শুরু হয়েছে উদ্বেগ, তখন জবিতে নির্বাচনের সুযোগ না থাকার আক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে রীতিমতো ক্ষোভে রূপ নিয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংসদ ছাড়া বিশ্ববিদ্যালয়েই মুক্তচিন্তার পরিবেশ থাকে না, গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি-দাওয়া আদায়, ছাত্রদের অধিকারের বিষয়টি সামনে নিয়ে আসার সুযোগ থাকে না।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবম ব্যাচের সাধারণ শিক্ষার্থী কাজী আবু তৈয়ব বলেন, ‘ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচন করা শিক্ষার্থীদের একটি অধিকার। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুযোগ-সুবিধা ও অধিকারের কথা জানাবে। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নীতিমালা না থাকাটা খুবই দুঃখজনক ব্যাপার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া থাকবে প্রশাসন যেন দ্রুত নীতিমালা তৈরি করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করে।’
আইন বিভাগের শিক্ষার্থী মাসুদুর রহমান বলেন, ‘ছাত্র সংসদ অনেক আগ থেকেই চলে আসছে। তাই নীতিমালার দোহাই দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের সাথে টালবাহানা করছে। যেহেতু ছাত্র সংসদ পূর্বেও হয়েছে, সেহেতু সেই নীতিমালার সাথে বর্তমান কিছু আইন সংযুক্ত করলেই হয়ে যাবে। তাই প্রশাসনের উচিত ডাকসুর মতো দ্রুত জকসুর নির্বাচনের ব্যবস্থা করা।’
বিশ্ববিদ্যালয় রূপান্তরের আগে জকসুর ১৪টি নির্বাচন হয়েছে। ১৯৫৪ সালে প্রথম এবং ১৯৮৭ সালে হয় শেষ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নতুন করে নির্বাচন দিতে হলে বিশ্ববিদ্যালয় আইনটি সংশোধন করতে হবে। সেটা তাদের হাতে নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলে জগন্নাথে হবে না, এটা মানতেই পারছেন না খোদ উপাচার্য মীজানুর রহমান । তিনি বলেন, ‘সব জায়গায় নির্বাচন হবে আর ছাত্র সংসদের ভোট হবে না, এটা হয় না। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।’
তাহলে প্রশাসনের উদ্যোগ কী হবে- এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের কথা মাথা রেখে যেহেতু জবি আইনে ছাত্র সংসদের বিধান যুক্ত করা হয়নি। ডাকসু নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে ছাত্র সংসদের আইন পাস করে তা অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠাব।’
আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগও চায় নির্বাচন হোক। অন্যদিকে বিএনপিপন্থী ছাত্রদল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই তুলছে ক্যাম্পাসে ‘সহাবস্থানের’ দাবি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার। জবির বর্তমান ক্যাম্পাসে অবকাঠামোর অনেক সংকট। বাস্তবতার নিরিখেই এই সময়ে জবির ছাত্র সংসদ নির্বাচনের দাবি অযৌক্তিক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজন করলে শাখা ছাত্রলীগ নির্বাচনে অংশগ্রহণ করবে।’
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
