ছেলের মৃত্যুর বিচার পেতে মুসলিম পরিবারের হিন্দু ধর্ম গ্রহণ
প্রকাশিত: ১৭ জুন ২০১৯
ছেলের মৃত্যুর বিচার চাইতে পরিবারের ১২ সদস্য নিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম বাবা। খবর টাইমস অব ইন্ডিয়া'র
গত সোমবার ২০ সদস্যের পরিবারের ১২ জনকে নিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলার বদরকা গ্রামের আখতার আলীর (৬৮)।
স্থানীয় একটি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেন।
ধর্মান্তরিত হওয়ার পর আখতার নাম পাল্টে রেখেছেন ধরম সিং। তার তিন ছেলেও ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামও পালটেছেন। দিলশানের নাম দিলের, নওশাদের নাম নরেন্দ্র এবং ইরশাদের নাম পাল্টে রেখেছেন কাভি। এছাড়া তিন পুত্রবধূ এবং দুই নাতি এবং চার নাতনিও হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।
স্থানীয় মহকুমা প্রশাসকের (এসডিও) কাছে হলফনামা দিয়ে আখতার জানিয়েছেন, তার এ ধর্মান্তর স্বেচ্ছায়। এসডিও ঋষিরেন্দ্র কুমার জানিয়েছেন, কয়েক মাস আগে ছেলের মৃত্যুর তদন্তে পুলিশের ভূমিকায় ওই পরিবার সন্তুষ্ট নয়। আখতারের বিশ্বাস, পুলিশ এবার তার ছেলের মৃত্যু বিষয়টি সুনজরে দেখবে।
যুব হিন্দু বাহিনীর পক্ষ থেকে এটাকে বলা হচ্ছে, ‘ঘর ওয়াপাসি’ বা ঘরে ফিরে আসা। যুব হিন্দু বাহিনীর প্রধান শৌখেন্দ্র খোকর জানান, আখতার হিন্দু রীতি মেনে একটি যজ্ঞ করেছেন।
বাহিনীর জেলা প্রেসিডেন্ট জুগেন্দ্র তমার বলেন, ‘এটা ধর্মান্তরিত নয়, ফিরে আসা। এই পরিবারের পূর্বসূরিরা ৫/৬ প্রজন্ম আগে ধর্মান্তরিত হয়েছিল। এখন তারা আবার হিন্দু ধর্মে ফিরে এসেছে।’
এদিকে আখতার আলী (বর্তমানে ধরম সিং) বলেন, ‘গত ২৮ জুলাই আমার ২৮ বছর বয়সী ছেলে গুলশান, বাগপাতের নাভাড়া গ্রামে খুন হয়। তার মৃতদেহ এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল যেনো মনে হয় সে আত্মহত্যা করেছে। আমি পুলিশের কাছে বহুবার আর্জি জানিয়েছি এই ঘটনা খতিয়ে দেখার জন্য। আমার কমিউনিটির লোকদেরও আমি পাশে পাইনি।’
‘পরে একটি মুসলিম পঞ্চায়েতে আমাদের সাহায্যের পরিবর্তে অপদস্থ করা হয়। আমাদের নিজের কমিউনিটির কাছে সাহায্য না পেয়ে আমরা ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এখন সুবিচার পাবো।’
বাগপাতে পুলিশ সুপার শৈলেশ কুমার বলেন, ‘ওই পরিবার তাদের চার আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। পোস্ট মর্টেম রিপোর্ট এখনো অসমাপ্ত। পরে কোর্টের মাধ্যমে হত্যা মামলার এফআইআর পেয়েছে। এখন অটোপসি রিপোর্ট বিশেষজ্ঞরা ক্ষতিয়ে দেখছেন। তাদের প্রতিবেদন পাওয়ার পরই আমরা কিছু একটা বলতে পারবো।’
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
