ছাত্রদের ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ
আজকাল প্রতিবেদন
প্রকাশিত: ১ মার্চ ২০২৫
অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের লক্ষ্যে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ। বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন। তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। সংক্ষেপে এনসিপি।
নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ আট পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল¬াহ। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এসব তথ্য জানা যায়।
জুলাই আন্দোলনে নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সারা দেশ থেকে আগত কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্র্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। গণ- অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত মানুষ ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতোমধ্যেই তাদের নতুন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
‘জুলাই স্পিরিট’ সামনে রেখে আগামী প্রজন্মকে কাংখিত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বার্তা দেবেন অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের। এছাড়া হত্যা, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দেবেন তারা। দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।
প্রথম পর্যায়ে তরুণ ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এদিন দলের পক্ষ থেকে ১৫১ সদস্যের কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প¬্যাটফর্মের ৫০ শতাংশ করে নেতাদের দলের আহ্বায়ক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় বাইরে থেকে স্থান পাবেন অনেকে। কোর কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা স্থান পাচ্ছেন বলে জানা গেছে। নতুন দলে শীর্ষ দুই পদ ছাড়া অন্যান্য পদে উলে¬খযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকছেন। সেলিব্রিটি নারীরাও নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নতুন এ দলের নেতৃত্ব চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের জায়গা পেতে শুরু থেকে আলোচনায় ছিলেন শিবিরের সাবেক নেতারা। তবে শেষ পর্যন্ত তারা নিজেরাই নতুন দল গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। আগত ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন মেডিকেল টিম। নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। সারা দেশ থেকে আগত লাখো কর্মী-সমর্থক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে-সেজন্য কঠোর অবস্থানে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- ফুটবলকে যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন ‘সকার’ বলা হয়?
- এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর
- নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক
- কঠিন বাস্তবতার মুখোমুখি দক্ষিণ এশিয়ার ‘জেন জি’ অভ্যুত্থান
- আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
- পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
- বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প
- ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
