ছবিতে ভারত-পাকিস্তান ক্রিকেট ইতিহাসের স্মরণীয় মুহূর্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩
১৯৫৫ সাল থেকে শুরু। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। প্রজন্মের পর প্রজন্ম এসেছে, তবে রঙ হারায়নি ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। দুই দল ১৩৪ ওয়ানডেতে জন্ম দিয়েছে বহু স্মরণীয় মুহূর্ত। ২০২৩ সালের বিশ্বকাপে আরও একবার মুখোমখি হচ্ছে এই দুই পরাশক্তি। এখন পর্যন্ত দুই দেশের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ৭৩ ম্যাচ। ভারতের পক্ষে গিয়েছে ৫৬ ম্যাচ। আর ৫ ম্যাচে আসেনি ফল।
ইমরান খান, কপিল দেব থেকে শুরু করে ওয়াসিম আকরাম-শচীন টেন্ডুলকার। কখনো শোয়েব আকতার, কখনো শহিদ আফ্রিদি। কখনোবা সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, পাকিস্তান আর ভারত ম্যাচে তারা উপহার দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত। ২০২৩ বিশ্বকাপের আজকের ম্যাচের আগে একবার দেখে নেওয়া যাক পাক-ভারত লড়াইয়ের স্মরণীয় কিছু ছবি।
১৯৮৭ সালের জাভেদ মিঁয়াদাদ

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ইয়র্কার করেছিলেন সম্ভবত চেতন শর্মা। ইয়র্কার অবশ্য হয়নি। হয়েছে ফুলটস। তাতে ছয় মেয়ে দলকে জিতিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের বড়ে মিয়া খ্যাত জাভেদ মিঁয়াদাদ। ক্রিকেটের ইতিহাস প্রথমবার দেখলো শেষ বলে ছয় মেরে জয়ের ঘটনা।
মিঁয়াদাদের সেই লাফ

আরও একবার জাভেদ মিঁয়াদাদ। ১৯৯২ বিশ্বকাপ। উইকেটের পেছনে দাঁড়িয়ে বারবার আপিল করেই যাচ্ছিলেন ভারতীয় উইকেটরক্ষক কিরণ মোরে। মোরের চেষ্টা ছিল পাকিস্তানি ব্যাটারদের ভুল করতে বাধ্য করা। মিঁয়াদাদ পাল্টা উত্তরে কিংবা রাগের বশে বানরের মত লাফিয়েছেন। জন্ম নেয় আরও এক স্মরণীয় মুহূর্ত।
আমির সোহেল- ভেঙ্কেটশ প্রসাদ (১৯৯৬)

ভেঙ্কেটশ প্রসাদকে আগের বলেই চার মেরেছেন আমির সোহেল। দেখিয়ে দিলেন কাভার অঞ্চল। বোঝালেন, পরের বলটাও সেখানেই পাঠাবেন। তবে প্রসাদ পরের বলেই উড়িয়ে দিলেন উইকেট। বুনো উল্লাস ভারতের। হতাশ আমির সোহেল।
মহাকাব্যিক সাঈদ আনোয়ার (১৯৯৭)

সাঈদ আনোয়ারের ১৯৪ রানের মহাকাব্যিক ইনিংস। তাও কিনা ভারতের মাটিতে। পরের অনেকগুলো বছর এটিই ছিল ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস। সাঈদ আনোয়ার এরপরেও সেঞ্চুরি করেছেন ভারতের বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপের দেখায়। তবে সেবার আলো কেড়ে নিয়েছিলেন সেঞ্চুরি না করা শচীন।
দুর্দান্ত টেন্ডুলকার, হতাশ শোয়েব (২০০৩ বিশ্বকাপ)

২০০৩ বিশ্বকাপ। ম্যাচের আগেই শোয়েব আখতার বললেন, শচীনের উইকেট তিনি চান। উইকেট পেয়েছেনও বটে। তবে তখন শচীন করে ফেলেছেন ৯৮ রান। তর্কসাপেক্ষে পাক-ভারত দ্বৈরথের সেরা ইনিংস সেটি। ওই ইনিংস খেলার পথেই শোয়েবের বাউন্সারকে লাফিয়ে থার্ডম্যান দিয়ে ছয় করেছিলেন তিনি। পরে সেই শটই হয়ে যায় ২০০৩ বিশ্বকাপের পোস্টার। শোয়েব অবশ্য শচীনের উইকেট পেয়েছিলেন। তবে ততক্ষণে ম্যাচটা অনেকটাই হেলে গিয়েছিল ভারতের কাছে
সিরিজ জয়ের আনন্দে মাতোয়ারা ভারত (২০০৪)

২০০৪ সালের দ্বিপাক্ষীয় সিরিজ। ক্রিকেট ইতিহাসের সেরা দ্বিপাক্ষীয় সিরিজ বলা হয় যাকে। ৩-২ ব্যবধানে ভারতের জয়। এই সিরিজই প্রথম দেখেছিলো ৩০০ রান করাও ওয়ানডে ইতিহাসে নিরাপদ নয়। ভারত শেষ পর্যন্ত সিরিজ জেতে শেষ ওয়ানডেতে গিয়ে। ইনজামামের বীরত্ব। ভারতে তারুণ্যের উত্থান। ১৯৯৯ এর টেস্ট সিরিজের পর এটিই সবচেয়ে আলোচিত ছিল দুই দেশের ক্রিকেট অঙ্গনে
আফ্রিদি-গম্ভীরের যে দ্বন্দ আজও মেটেনি (২০০৭)

২০০৭ সাল। আরও একবার দ্বিপাক্ষীয় সিরিজ। আফ্রিদি তখন ক্রিকেট বিশ্বের বড় নাম। আর গম্ভীর কেবল নিজেকে প্রতিষ্ঠার চেষ্টায়। দুজনই মেজাজ হারিয়েছেন মাঠের মাঝে। সেটাও একবার না। কয়েকবার। যে তিক্ততা মিটেনি আজকের দিনেও।
২০১১ বিশ্বকাপে ভারতের দারুণ জয়

২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল। নিজ দেশে পাকিস্তানকে হারানো। ফাইনালে ভারত। শেষ পর্যন্ত জিতেছিল বিশ্বকাপটাও। শচীন টেন্ডুলকার আরও একবার নিজেকে প্রমাণ করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের হয়ে সেদিন অজ্ঞাত কারণে মাঠে নামা হয়নি শোয়েব আকতারের। পরে দাবি করেছিলেন, খেলতে পারলে শচীনকে আরও আগেই ফেরাতে পারতেন তিনি।
ভারত পাকিস্তানের শেষ সিরিজ (২০১২)

২০১২ সালের পাকিস্তানের সিরিজ জয়। এটাই শেষ। এরপর দীর্ঘ ১১ বছরে আর দ্বিপাক্ষীয় সিরিজ খেলেনি ক্রিকেটের এই দুই পরাশক্তি। তিন ম্যাচের সেই সিরিজ পাকিস্তান জিতে নেয় ২-১ ব্যবধানে। দুই দেশ আবার কবে সিরিজ খেলবে তা অজানা। সে হিসেবেও স্মরণীয় এই ছবিটি।
দ্য বিরাট শো (২০১৫)

শচীনের রেখে যাওয়া শূন্যতা যেন পূরণ করতেই বিশ্বক্রিকেটে বিরাট কোহলির আবির্ভাব। পাকিস্তানের বিপক্ষে বরাবরই সাবলীল এই ব্যাটার। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডের ইনিংসটাও ঠিক তেমন। একপ্রান্ত আগলে রেখে কোহলির করা ১০৭ রানের ইনিংসটাই ভারতকে মানসিকভাবে এগিয়ে দিয়েছিল অনেকখানি। ম্যাচটাও জিতেছিল তারা।
ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা (২০১৭)

ভারত বনাম পাকিস্তানের ফাইনাল। সম্ভবত ক্রিকেট বিশ্বের সবচেয়ে আরাধ্য ফাইনাল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘটলো সেটাই। গ্রুপপর্বেও ছিল একই ফিক্সচার। তাতে পাত্তা পায়নি পাকিস্তান। তবে ফাইনালে উলটে গেল পাশার দান। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
রোহিত-বিরাটের ব্রোমান্সে পাকিস্তান বধ (২০১৯)

রোহিত শর্মার ১৪০ রানের ম্যারাথন ইনিংস। বিরাট কোহলি ৭৭। এক ইনিংস পরেই বোঝা গিয়েছিল, একপেশে লড়াই হচ্ছে ম্যানচেস্টারে। হয়েছিল সেটাই। দুই রাজসিক ইনিংসে ভর করে পাকিস্তানকে সপ্তমবারের মত বিশ্বকাপে পরাজয় উপহার দেয় ভারত।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
