চুরি যাওয়া নবজাতককে সন্তান দাবি করলেন চোর, বিপাকে পুলিশ
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
হাসপাতাল থেকে নবজাতক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বকুলতলা থানার নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে। তিন ঘণ্টার মধ্যে পুলিশি তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হলেও আইনি জটিলতায় তাকে মায়ের কাছে পৌঁছাতে গড়িয়ে যায় রাত।
গত বুধবার সকালে প্রসব বেদনা ওঠায় অন্তঃসত্ত্বা স্ত্রী সরবানু লস্করকে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার স্বামী কুলতলির নলগোরা অঞ্চলের ৮ নম্বর সোনাটিকারি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন লস্কর।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সঙ্গে সঙ্গে ওই নারীকে ভর্তি করে নেন। অল্প সময়ের মধ্যেই সরবানু লস্কর এক মেয়ে সন্তান প্রসব করেন। এরপর লেবার রুম থেকে সরবানু ও তার নবজাতককে হাসপাতালের বিছানায় স্থানান্তর করা হয়। চিকিৎসক এবং নার্সরা সময় মতো এসে সরবানু ও তার নবজাতকের দেখভালও করেন।
অভিযোগ উঠেছে, বিকেল ৫টা নাগাদ এক নারী নিজেকে ওই হাসপাতালের নার্সের পরিচয় দিয়ে ইনজেকশন দিতে হবে বলে জানিয়ে সরবানুর কোল থেকে তার বাচ্চাকে নিয়ে যান। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও কোলের সন্তানকে ফেরত না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সরবানু। কান্নাকাটি শুরু করে দেন তিনি। খবর পেয়ে বাইরে অপেক্ষারত সরবানুর পরিবারের লোকজন ছুটে আসেন। কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। শুরু হয় খোঁজখবর।
উদ্বেগ ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাসপাতালের বাইরে জয়নগর কুলতলি যাওয়ার রাস্তাতেও খোঁজখবর শুরু হয়। এক অটোচালক জানায়, কিছুক্ষণ আগেই শিশু কোলে এক নারীকে জয়নগরে নামিয়ে এসেছেন তিনি।
এ কথা জানতে পেরে ওই অটো চালককে নিয়ে জয়নগরে যেখানে ওই নারীকে নামানো হয়েছিল সেখানে যায় পুলিশ। সেখানে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে।
ঘটনা নাটকীয় মোড় নেয় তার পরই। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেন, শিশুটি তারই। ওই নারীর স্বামীও দাবি করতে থাকেন, বুধবার সকালে তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে একটি ইঞ্জেকশন দেন এবং স্থানীয় কোনো হাসপাতালে ভর্তি করাতে বলেন। এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এবং সেখানেই তার স্ত্রী এক কন্যা সন্তান প্রসব করেন। জোর গলায় তারা দাবি করেন, ওই শিশুটি তাদেরই।
বিপাকে পড়ে যায় বকুলতলা এবং জয়নগর থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ওই নারীকে আটক করে এবং সদ্যোজাত শিশুটিকে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে।
এদিকে ততক্ষণে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের সামনে আলাউদ্দিন লস্করের আত্মীয়-স্বজনরা বাচ্চা ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু করে দেন।
এরপর জয়নগর থেকে আটক হওয়া নারী সত্যিই অন্তঃসত্ত্বা ছিলেন কিনা বা সদ্যোজাত শিশুটি তার কিনা, সেটা জানার জন্য রাতেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা জানান, ওই নারী অন্তঃসত্ত্বা। তখনই বোঝা যায়, কোনোভাবেই শিশুটি তার হওয়া সম্ভব নয়। পুলিশ নিশ্চিত হওয়ার পর উদ্ধার হওয়া শিশুকে রাতেই নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
কিন্তু জয়নগরের ওই নারী কী কারণে নিমপীঠ গ্রামীণ হাসপাতাল থেকে শিশু চুরি করে নিয়ে এলেন এবং কেনইবা তিনি ও তার স্বামী মিথ্যা দাবি করলেন, তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
