চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১৬ মে ২০২৬
দিল্লি ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার ভারসাম্য রক্ষাকে ‘টাইটরোপ’ দিয়ে বোঝানো যায়। টাইটরোপ কথাটার অর্থ হলো, দুই পাহাড়ের মাঝে সরু সুতোর ওপর দিয়ে হাঁটা। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটেও ‘জিরো সাম গেইম’ নয়। তার মানে হলো, উভয়ের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা। এ এক কঠিন দ্বৈরথ! এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তাঁর প্রথম বিদেশ সফর ভারত না-কি চীন হবে সেদিকে সবাই তাকিয়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি ভারত ও চীন উভয় দেশ সফর করেছেন। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরণ সম্প্রতি মন্তব্য করেছেন যে, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধরণ পর্যবেক্ষণ করছে ভারত।
দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো, ‘কৌশলগত ভারসাম্য’। আর এই ভারসাম্যের খেলায় সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে বাংলাদেশ। একদিকে ঐতিহাসিক ও ভৌগোলিক বন্ধু রাষ্ট্র ভারত, অন্যদিকে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রধান অংশীদার চীন। এই দুই শক্তির মাঝখানে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করে চলাটা যেন অনেকটা এক সরু সুতোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো চ্যালেজিং হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের সাথে ঢাকার সম্পর্ক অনেকটা অ¯ি’ত্বের সাথে মিশে আছে। নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট সুবিধা এবং উত্তর-পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য ঢাকা-দিল্লি সম্পর্ক অপরিহার্য। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিদ্যুৎ ও জ¦ালানী খাতে ভারতের বড় বিনিয়োগ ও আদানি গ্রুপের সাথে চুক্তির মতো বিষয়গুলো ভারতকে ঢাকার খুব কাছাকাছি রেখেছে। তবে তিস্তা পানি বন্টন ইস্যু ও সীমান্ত হত্যার মতো অমীমাংসিত সমস্যাগুলো জনমনে মাঝে মাঝে অস্বস্তি তৈরী করে। বিশেষ করে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিলো। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে পরিচালিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে সেটাকে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেন। তারা ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা চালান। ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হলে ভারতের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সরকার ঘনিষ্ঠ কেউ কেউ ভারতকে চিকেনস নেক থেকে আলাদা করা কিংবা উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে পৃথক করার হুমকি দিলে দুই প্রতিবেশি দেশের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক সৃষ্টি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয় এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ নিরসনের লক্ষ্যে ভারতবিরোধী কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেবার অঙ্গীকার করে। এতে আশ্বস্ত হয়ে ভারতও সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়।
এদিকে, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হচ্ছে। পদ্মা সেতু প্রযুক্তিগত সহায়তা, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে চীনের বিশাল ঋণ ঢাকাকে বেইজিংয়ের দিকে টানছে। সস্তা ও সহজলভ্য ঋণ বাংলাদেশকে চীনের ওপর নির্ভরশীল করে তুলছে যা দিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ। ভারতের ভয়- বাংলাদেশ যদি চীনের ঋণের ফাঁদে পড়ে যায় তবে বঙ্গপোসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়বে।
সম্প্রতি ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে জ¦ালানী কৌশলগত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে তা এই দ্বৈরথে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ এখন শুধু ভারত বা চীনের ওপর নির্ভর না করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকে নিজের জ¦ালানী অংশীদার হিসাবে পাশে পাচ্ছে। এটি ঢাকাকে ভারত ও চীনের চাপের মুখে কিছুটা নিঃস্বাস নেওয়ার জায়গা করে দিচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি - সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়। ঢাকা এখন পর্যন্ত অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে এই নীতি মেনে চলছে। বেইজিং থেকে সাবমেরিন কিনেছে আবার দিল্লিকে ডিরেক্ট ট্রানজিট দিচ্ছে। কিন্তু চ্যালেঞ্জটা আসছে তখন, যখন এই দেশ একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম কেনা বা গভীরসমুদ্র বন্দর নির্মাণের ক্ষেত্রে ঢাকাকে বারবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে।
বাংলাদেশের জন্য ভারত বা চীন কাউকেই ছেড়ে তেওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে প্রয়োজন স্থিতিশীলতা ও নিরাপত্তা, আর চীনের সঙ্গে প্রয়োজন টেকসই উন্নয়ন ও বিনিয়োগ। এই দুই নৌকায় পা দিয়ে চলা যতটা কঠিন, ততটাই প্রয়োজনীয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি এই ‘টাইটরোপ’ বা সরু সুতোর ওপর দিয়ে সফলভাবে হেঁটে যেতে পারে, তবে আগামী দশকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এক অপরাজেয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। কিন্তু সামান্য বিচ্যুতি বা কোনও এক দিকে বেশি ঝুঁকে পড়া দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড় ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। ঢাকার কূটনীতি এখন আর কেবল দ্বিপক্ষীয় নয়, এটি এখন একটি বহুমাত্রিক দাবার চাল, যেখানে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অতি সাবধানে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
