চীনের দুর্বল অর্থনীতি অ্যাপলের দুর্দিনের জন্য দায়ী?
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
বৈশ্বিক স্মার্টফোন বাজারে খারাপ সময় পার করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত ডিসেম্বরে সমাপ্ত প্রান্তিকে আইফোন বিক্রি থেকে ৯০০ কোটি ডলার রাজস্ব হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বিনিয়োগকারীদের উদ্দেশে লেখা এক চিঠিতে মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এমন আশঙ্কা প্রকাশ করেন। আইফোন বিক্রি কমে যাওয়ার জন্য চীনের অর্থনীতির দুর্বল অবস্থা এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধকে দায়ী করেন তিনি।
বিশ্লেষকদের মতে, অ্যাপল যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার জন্য চীনের অর্থনীতি কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান বাণিজ্যযুদ্ধ কোনোভাবেই দায়ী নয়। অ্যাপলের বড় সমস্যা হলো, স্থানীয় বাজারের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পণ্য ভোক্তারা কীভাবে গ্রহণ করছেন, তা বিবেচনায় না নেয়া।
যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন এখনো ইউনিক ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে। যে কারণে বাজারটিতে আইফোনের চাহিদা বাড়ছে। একই কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তারা আইফোনের নতুন সংস্করণের জন্য অধিক থেকে অধিকতর মূল্য পরিশোধেও দ্বিধাবোধ করছেন না। তবে বহির্বিশ্বে ভোক্তার প্রবণতায় পরিবর্তন এসেছে। যেটা বিবেচনায় নেয়া উচিত অ্যাপলের। কিন্তু অ্যাপল স্থানীয় বাজারের বাইরের ভোক্তাদের চাহিদা বুঝতে ব্যর্থ হচ্ছে।
আইফোন স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। তা এক দশক আগের কথা। এখন এ কথার বিশ্বাসযোগ্যতা অনেকটাই অদৃশ্য হতে চলেছে। বেশকিছু অ্যাপল পণ্যপ্রেমী প্রতিষ্ঠানটির ডিভাইসকে ইউনিক মনে করছেন। তবে মোবাইল ডিভাইসকেন্দ্রিক সৃজনশীল উদ্ভাবনে অন্য স্মার্টফোন নির্মাতারাও পিছিয়ে নেই।
বৈশ্বিক স্মার্টফোন বাজারের অবস্থা এবং বিদ্যমান পরিস্থিতি আইফোন ডিভাইসের জন্য সংকটপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে আইফোন ডিভাইস নিয়ে আরো খারাপ পরিস্থিতির মুখে পড়তে হবে অ্যাপলকে। কারণ প্রতিষ্ঠানটি এখনো পুরনো ব্যবসা কৌশল নিয়েই এগোনোর চেষ্টা করছে। অনেকটা পুরনো পণ্য নতুন মোড়কে উন্মোচন করবে এবং গ্রাহকরা ব্র্যান্ড বিবেচনায় অধিক মূল্য পরিশোধ করবে। পুরনো ব্যবসা কৌশলই আইফোন বিক্রি প্রবৃদ্ধি কমার কারণ।
ইনভেস্টিং ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক হারিস আনোয়ার বলেন, বৈশ্বিক স্মার্টফোন বাজারে মৌলিক যে চ্যালেঞ্জগুলো দেখা দিয়েছে, তা মোকাবেলায় ব্যর্থ হলে পরবর্তী ধাপের বিক্রয় প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হবে অ্যাপল। বিশেষ করে, একজন হ্যান্ডসেট ব্যবহারকারী আইফোনের জন্য কেন চড়া মূল্য পরিশোধ করবে, তা অ্যাপলকে নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাপী এখন সাশ্রয়ী ডিভাইস সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যে কারণে চীনা হ্যান্ডসেট ব্র্যান্ডগুলোর বাজার দখল বাড়ছে। কাজেই এক হাজার ডলার বা তারও বেশি মূল্যের আইফোন ডিভাইসকে ভোক্তারা কীভাবে দেখছেন, তা বিবেচনায় নেয়ার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলোর স্মার্টফোন বাজার পরিপক্ব হয়ে উঠেছে। এসব বাজারে প্রবৃদ্ধির সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ দুই বাজার ভারত এবং চীনের পাশাপাশি ব্রাজিল ও আফ্রিকায় ব্যাপক প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। অবশ্যই হাজার ডলার মূল্যের ডিভাইস দিয়ে উদীয়মান এ বাজারগুলোতে প্রবৃদ্ধির আশা করা যায় না।
বিশ্লেষকদের মতে, চীন-ভারতের মতো ক্রমবর্ধমান বাজারগুলো ঘিরে অ্যাপলের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। যে কারণে সাশ্রয়ী ডিভাইস দিয়ে এশিয়ার নির্মাতারা এসব বাজারে ক্রমান্বয়ে আধিপত্য বিস্তার করছে।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথম কোম্পানি নয়, যে কিনা শুরুতে ব্যাপক প্রবৃদ্ধি পেয়ে এখন এসে খারাপ সময় পার করছে। ২০০০ সালের শুরুর দিকে সিসকো সিস্টেমস এ রকম পরিস্থিতিতে পড়েছিল। এন্ট্রি লেভেলের ভোক্তাদের গুরুত্ব না দেয়ায় জুনিপার নেটওয়ার্কস এবং হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের কাছে বাজার দখল হারায় প্রতিষ্ঠানটি। একই পরিস্থিতির শিকার হয়েছিল তত্কালীন রিসার্চ ইন মোশন নামের মার্কিন কোম্পানি। এখন ব্ল্যাকবেরি নামে পরিচিত এ প্রতিষ্ঠান। বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে এক সময় রমরমা ব্যবসা ছিল ব্ল্যাকবেরির। গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থতার কারণে ডিভাইস বাজার থেকে হারিয়ে যেতে চলেছে ব্ল্যাকবেরি। এর মালিকানাও পরিবর্তন হয়েছে একাধিকবার।
বিশ্লেষকরা আইফোন বিক্রি প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন বাজারের অবস্থা ও গ্রাহক চাহিদা বুঝে সঠিক পণ্য সরবরাহের পরামর্শ দিয়েছেন।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
