চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চীন প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই বলে এসেছেন, এ রকম কোনো কিছুর সঙ্গে চীণ জড়িত নয়।
সিএনএনকে শুক্রবার (২৬ এপ্রিল) দেয়া এক সাক্ষাৎকারে ওই প্রমাণ দেখার কথা জানান ব্লিঙ্কেন। সাম্প্রতিক সময়ে তিন দিনের সফরে বেইজিং ঘুরে এসেছেন তিনি। সেখানে জিনপিং ও শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সিএনএনের খবর বলছে, ব্লিঙ্কেন নিজ বৈঠকে শিকে নির্বাচনে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছেন। এর আগে গত বছরের নভেম্বরে শিকে একই বার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময়ই শি প্রতিশ্রুতি দেন যে চীন এ রকম কিছু করবে না।
শি সে প্রতিশ্রুতি রক্ষা করছেন কি না এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘সাধারণভাবে বললে, আমরা নির্বাচনকে প্রভাবিত করা ও এতে হস্তক্ষেপ চেষ্টার প্রমাণ দেখতে পেয়েছি এবং আমরা নিশ্চিত করতে চাই যে, এ রকম ঘটনা যাতে যত দ্রুত সম্ভব বন্ধ হয়ে যায়।’
ব্লিঙ্কেন আরও বলেন, ‘নির্বাচনে চীনের যেকোনো ধরনের হস্তক্ষেপ এমন একটি বিষয় যা আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং এটি আমাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। ফলে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে তারা আমাদের বার্তা পেয়েছে।’
বেইজিং একাধিকবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করে না। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূলনীতি থেকেই এ বিষয়ে অটল তারা।
এদিকে, এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনে সফর করতে দেখা গেল ব্লিঙ্কেনকে। এবারের সফরকে গত বছরের বাইডেন-শি সম্মেলনের পর উচ্চপর্যায়ের সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে। এমনিতে গত বছর থেকেই চীন ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজেদের মধ্যকার ভেঙে পড়া সম্পর্ক ঠিকঠাক করতে, দ্বিপক্ষীয় যোগাযোগ আবারও শুরু করতে।
সফর প্রসঙ্গে ব্লিঙ্কেন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা যেসব বিষয় নিয়ে সহযোগিতামূলক সম্পর্কে যেতে প্রস্তুত, সেসব বিষয়ে মনোযোগ দিচ্ছি। আমরা পার্থক্যের বিষয়গুলো নিয়েও সরাসরি কথা বলছি এবং এটি করাটা জরুরি।’
সিএনএনের প্রতিবেদনে বলছে, চীনের রাশিয়াকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে রুশ প্রতিরক্ষাশিল্পে চীনের সমর্থনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। চীন এভাবে সমর্থন বজায় রাখায় আগামীতে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও দেশটির কর্মকর্তাদের সতর্ক করেছেন ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের ভাষ্যে, চীনের সমর্থন রাশিয়ার ট্যাংক, অস্ত্র ও সাজোয়াঁ যানের উৎপাদন সক্ষমতাকে বৃদ্ধি করছে, যা আখেরে গিয়ে প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধে। চীন অবশ্য এ বিষয়টিও অস্বীকার করে আসছে। তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রাখে। এ সংঘাত নিরসনে তারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে– এমন দাবিও অতীতে করেছে দেশটি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে বেইজিংয়ের।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
