চিকিৎসায় এইচআইভি মুক্ত হলেন দ্বিতীয় রোগী
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
যুক্তরাজ্যের এক এইচআইভি (এইডস) আক্রান্ত রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর তাঁর শরীর থেকে পুরোপুরি এইচআইভি ভাইরাস দূর করা সম্ভব হয়েছে। বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী নেচার-এ প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎকরা এমন দাবি করেছেন।
ওই রোগীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ওই ব্যক্তিকে বলা হচ্ছে ‘লন্ডন রোগী’। পুরুষ ওই ‘লন্ডন রোগী’ ২০০৩ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন। ২০১২ তাঁর ক্যানসারও ধরা পড়ে।
ওই রোগীকে গত ১৮ মাস ধরে এইচআইভির চিকিৎসা দেওয়া হচ্ছিল। এখন তিনি আর এইচআইভি সংক্রান্ত ওষুধ নিচ্ছেন না।
ক্যানসারের চিকিৎসায় তাঁর কেমোথেরাপি চলছিল। একপর্যায়ে ক্যানসার ও এইডসের নিরাময়ের আশায় এক সুস্থ ব্যক্তির শরীর থেকে অস্থিমজ্জা নিয়ে তা ওই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জড়িত ছিলেন।
গবেষকরা জানিয়েছেন, রোগী এইডস থেকে শতভাগ মুক্তি পেয়েছেন, এমনটি বলার সময় এখনো আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, এইডসে আক্রান্ত সাধারণ মানুষের জন্য এই পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তবে এটি আগামীতে ওষুধ আবিষ্কারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ পদ্ধতি অনুসরণ করে এ নিয়ে দ্বিতীয় ব্যক্তির শরীর থেকে এইচআইভি ভাইরাস মুক্ত করা সম্ভব হলো। ১০ বছর আগে জার্মানির বার্লিনে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে অপর এক রোগীর শরীর থেকে এইচআইভি দূর করা সম্ভব হয়। প্রথম রোগী টিমোথি ব্রাউনের চিকিৎসায় এবারের চেয়ে আরো ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী ছিল। এইচআইভি ভাইরাস তাড়াতে দুটি প্রতিস্থাপন করতে হয় এবং ক্যানসার থাকায় পুরো শরীরে রেডিওথেরাপি দেওয়া হয়।
এ প্রক্রিয়ায় জড়িত অন্যতম গবেষক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত বলেন, ‘একই পদ্ধতি ব্যবহার করে যেহেতু পরপর দুজন রোগীর ক্ষেত্রে সাফল্য মিলেছে। তাহলে এটি কোনো ব্যতিক্রম নয়, একে আমরা চিকিৎসাপদ্ধতি আকারে ধরে নিতে পারি।’
বিবিসি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিশেল রবার্টস বলেন, ‘এটি আশাব্যঞ্জক হলেও এখনই তা দুনিয়ার লাখ লাখ এইচআইভি আক্রান্ত মানুষের চিকিৎসার বার্তা দিচ্ছে না। তবে যেসব গবেষক এইচআইভি প্রতিরোধের উপায় খুঁজছেন তাদের জন্য কাজের হতে পারে।’
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
