চালকদের ডোপ টেস্ট করা হবে: মেয়র আতিকুল
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
গাড়ি চালকদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চালকদের ডোপ টেস্টের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এটি করতে কিছুদিন সময় লাগবে। তবে এ কাজটি করতে পারলে সড়কের শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে।
বৃহস্পতিবার নগর ভবনে নিরাপদ সড়ক বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের এ কথা বলেন।
তিনি বলেন, এরই মধ্যে ড্রাইভারদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্তর প্রক্রিয়া চলছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলব। এছাড়া বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৈঠকে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিনির্মাণে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে- ফুটওভার ব্রিজ না বসিয়ে জেব্রা ক্রসিং স্থাপন করা, প্রতিটি জেব্রা ক্রসিংয়ে সিসিটিভি স্থাপন করা, ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ে ট্রাফিক আইন সম্পর্কে একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো, ডিজিটাল ট্রাফিক সিগনাল স্থাপন করা, ৬টি বাস কোম্পানির মাধ্যমে বাস ফ্রেঞ্চাইজের দ্রুত বাস্তবায়ন করা, পর্যাপ্ত ড্রাইভিং স্কুল স্থাপন করা, চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধ করা ও লাইসেন্সবিহীন ড্রাইভারকে দিয়ে বাস চালালে মালিকের বিচার নিশ্চিত করা।
এ সময় মেয়র শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পর্যায়ক্রমে যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।
তিনি বলেন, আমরা মালিবাগ থেকে কুড়িল বিশ্বরোডকে মডেল সড়ক হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। প্রতিটি জেব্রা ক্রসিংয়ে পুশ বাটন ও ফ্লাশলাইট স্থাপন করা হবে। তাছাড়া সড়ক বিভাজকে ফেন্সিং স্থাপন করা হচ্ছে যেন কেউ যত্রতত্র রাস্তা পার হতে না পারে। বাস থামার জন্য নির্ধারিত স্টপেজ ও যাত্রী ছাউনি স্থাপনের কাজ শুরু হয়েছে। স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামতে পারবে না।
মেয়র আরো বলেন, বাস ফ্রেঞ্চাইজের কাজ আগামি দুই বছরের আগেই সমাপ্ত হবে। যানবাহনের ফিটনেস স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
এছাড়া যানবাহন চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানান মেয়র আতিকুল। শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ বাস মালিক সমিতির সঙ্গে সভা করে চুক্তিভিত্তিক বাস চালানোর প্রথা বাতিল করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মীর রেজাউল আলম প্রমুখ।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
