চলন্ত প্লেনে মাঝ আকাশেই আধাঘণ্টা ঘুম, বহিষ্কার ২ পাইলট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৪
চলন্ত বাস কিংবা ট্যাক্সিতে চালকের চোখ লেগে যাওয়ার সাক্ষী মোটামুটি আমরা কম-বেশি সবাই। কিন্তু শতাধিত যাত্রী নিয়ে মাঝ আকাশে যদি প্লেনের পাইলট কোনো কারণে ঘুমিয়ে পড়েন? সে ক্ষেত্রে একটাই ভরসা হতে পারে যে, যাত্রীবাহী প্লেনে সাধারণত সহকারী পাইলট থাকেন। ইমার্জেন্সি কিংবা মানবতার খাতিরে তিনি সিচুয়েশনটা ম্যানেজ করে দিতে পারেন। কিন্তু যদি দু’জন একই সঙ্গে ঘুমিয়ে পড়েন?
ভাবতে বুক কাঁপলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছে ইন্দোনেশিয়ার বাতিক এয়ারলাইন্সের এ৩২০ এয়ারবাসে! সম্প্রতি সংশ্লিষ্ট ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের প্রকাশ করা এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে এয়ারলাইভডটনেট। এরই মধ্যে ওই দুই পাইলটকেই সাময়িক বহিষ্কার করেছে বাতিক এয়ারলাইন্স।
ঘটনা চলতি বছরের ২৫ জানুয়ারির, কিন্তু প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যাত্রাপথে একটি বিরতির পর শিডিউল মেনেই সাউথ-ওয়েস্ট সুলাওয়েসি থেকে জাকার্তার দিকে যাচ্ছিল প্লেনটি। সূত্রের খবর, প্লেনটি যখন মাটি থেকে ৩৬ হাজার ফুট উঁচুতে, তখন দুই পাইলটই নিজেদের হেডসেট খুলে ফেলেন ও ককপিটের লাউডস্পিকারের ভলিউম বাড়িয়ে দেন। তারপর? কোনো পাইলটের সঙ্গেই যোগাযোগ করতে না পেরে প্রথম ‘গোলমাল’ টের পায় জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একটা সময় দ্বিতীয় পাইলটের কাছে খানিকটা বিশ্রাম নেওয়ার আর্জি জানান ৩২ বছর বয়সী পাইলট-ইন-কমান্ড। সহকারী আশ্বাস দেওয়ায় ঘুমিয়ে পড়েন তিনি।
প্রায় আধঘণ্টা ঘুমিয়ে চমকে উঠে মূল পাইলট দেখেন ২৮ বছর বয়সী সহকারী পাইলটও ঘুমিয়ে পড়েছেন! ততক্ষণে নির্দিষ্ট রুট থেকে খানিকটা সরে গেছে প্লেন। তড়িঘড়ি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে নিজস্ব রুটে ফেরেন তারা। যথাসময়ে গন্তব্যেও নামে প্লেনটি।
তদন্তে উঠে এসেছে, মাঝ আকাশে ২৮ মিনিট অঘোরে ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলটই! ১৫৩ জন যাত্রী নিয়ে উড়ছিল বিমান। দুই পাইলট বাদে চারজন ক্রুও ছিলেন ফ্লাইটে। ভাগ্য ভালো যে, রুট থেকে সামান্য সরে গেলেও বড় কোনো বিপদ ঘটেনি। যাত্রীরা সবাই সুরক্ষিত ছিলেন। কিন্তু ঘটনা প্রকাশ্যে আসতেই, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা গেছে, আগের দিন টানা প্লেন চালানোর পরে পর্যাপ্ত ঘুম হয়নি প্রধান পাইলটের। আর তাছাড়া তিনি যেহেতু সহকারীকে জানিয়েই বিশ্রামে গিয়েছিলেন, তাই তাকে সেভাবে দোষ দেওয়াও যায় না। কিন্তু পাইলট-ইন-কম্যান্ড ঘুমাচ্ছে জেনেও দ্বিতীয় পাইলট কীভাবে ঘুমিয়ে পড়লেন?
সহকারী পাইলটের দাবি, তারও নাকি ঘুমের বড্ড অভাব। মাসখানেক আগে তার স্ত্রীর যমজ সন্তান হয়েছে। স্ত্রীর সঙ্গে হলেও সংসার সামলাতে গিয়ে তারও ঘুম ছুটেছে।
সমীক্ষা বলছে, ককপিটে বসে বিমান চালাতে চালাতে ঢুলুনি আসে মোটামুটি ৯৫ শতাংশ পাইলটের। এর মধ্যে ৫৪ শতাংশের প্রচণ্ড ঘুম পায়। এমনকি, ককপিটে প্রায়ই ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে ৬৬ শতাংশ পাইলটের। সেফটি ম্যাটার্স ফাউন্ডেশন নামে ভারতীয় এনজিও’র সমীক্ষা মূলত ভারতীয় পাইলটদের নিয়ে হলেও গোটা বিশ্বে চিত্রটা মোটামুটি একই বলে দাবি ওয়াকিবহাল মহলের।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
