চলছে বিজিএমইএ নেতা নির্বাচনের ভোটগ্রহণ
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের নেতা নির্বাচনের ভোটগ্রহণ।
প্রায় পাঁচ বছর পর দেশের রফতানি বাণিজ্যে ৮৪ শতাংশ অবদান রক্ষাকারী তৈরি পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা সরাসরি ভোটের সুযোগ পেলো।
শনিবার (৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনে সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন সুষ্ঠু করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে বিজিএমইএ ভবনে ভোটার ও মিডিয়া ছাড়া প্রবেশে কড়াকরি আরোপ করা হয়েছে।
মোট ৩৫টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রামের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হওয়ায় এদিন শুধু ঢাকার মোট ২৬টি পরিচালক পদের ভোট গ্রহণ হচ্ছে। লড়ছেন ৪৪ জন প্রার্থী।
এরমধ্যে সম্মিলিত পরিষদের ২৬ জন ও স্বাধীনতা পরিষদের ১৮ জন প্রার্থী রয়েছেন। ঢাকায় মোট এক হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা বিজিএমই’র সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচিত করবেন। নির্বাচিত পর্ষদ ২০১৯-২১ মেয়াদ সময়ে নেতৃত্ব দেবেন।
নির্বাচনে সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্বে আছেন এটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে সমঝোতার মাধ্যমে প্রথমবার পরিষদ থেকে মো. সিদ্দিকুর রহমান সভাপতি নির্বাচিত হন। চুক্তি অনুযায়ী পরের মেয়াদ ২০১৭ সালে ফোরাম থেকে সভাপতি মনোনীত হওয়ার কথা। কিন্তু সহ-সভাপতি ও পরিচালকের অন্য পদগুলোর ব্যাপারে সমঝোতা হলেও সভাপতি একই ব্যক্তি থেকে যান। কয়েক দফা মেয়াদ বাড়ানো হয় সভাপতির পদে।
বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর দুই মোর্চার সমঝোতার ভিত্তিতে একটি প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে চান। তাতে বাধ সাধে একটি গ্রুপ। সরাসরি ভোটের দাবিতে গঠন করা হয় স্বাধীনতা পরিষদ নামের নতুন মোর্চা। এর আহ্বায়ক হলেন মো. জাহাঙ্গীর আলম।
নানা চাপ উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দেন স্বাধীনতা পরিষদের ১৮ প্রার্থী। তবে মূল কমিটি গঠন করতে হলে তাদের প্রত্যেককেই বিজয়ী হতে হবে।
নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। এ যৌথ প্যানেল নির্বাচনে জয়ী হলে ফোরামের লিডার হিসেবে প্রথম বিজিএমইএর নারী সভাপতি হবেন তিনি। রুবানা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
