ঘরের মাঠে রিয়ালের সবচেয়ে বাজে কোচ সোলারি!
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের কত কত সাফল্যের কাব্য রচিত হয়েছে নিজেদের এই ঘরের মাঠে! সেই বার্নাব্যুতে এক সপ্তাহে টানা তিন হার। সেই তিন হারে গুঁড়িয়ে গেছে রিয়ালের তিনটি শিরোপা স্বপ্ন। মানে মৌসুম শেষের তিন মাস আগেই রিয়ালের মৌসুম শেষ!
একটু পেছনে গেলে বার্নাব্যুর ব্যর্থতার পাল্লাটা আরও ভারি। গত ১৭ দিনের মধ্যে বার্নাব্যুতে টানা ৪ হার। বার্নাব্যুতে টানা ৪ ম্যাচে হারের হতাশার রেকর্ড রিয়ালের আগেও আছে। তবে ৭ দিনে টানা ৩ ম্যাচ হেরে মার্চের শুরুতেই মৌসুমের তিনটি টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়া, এমন বিপর্যয় এর আগে কখনোই দেখেনি রিয়াল।
দলের এই চরম বিপর্যয়ের মধ্যদিয়ে রিয়ালের আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিও গড়ে ফেলেছেন লজ্জার এক রেকর্ড। পরিসংখ্যান বলছে, নিজেদের ঘরের মাঠের জয়-পরাজয়ের হারে সোলারি রিয়ালের ইতিহাসে সবচেয়ে বাজে কোচ! পরাজয়ের হারে সবাইকে টেক্কা দিয়েছেন তিনি। মানে বার্নাব্যুতে রিয়ালের সবচেয়ে বাজে পারফরম্যান্স সোলারির অধীনে।
গত ২৯ অক্টোবর তৎকালীন কোচ জুলিয়েন লোপেতেগুইকে বরখাস্ত করে অনভিজ্ঞ সোলারিকে অন্তর্বর্তী দায়িত্ব দেয় রিয়াল। ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইনের শুরুটা হয়েছিল রূপকথার মতো। প্রথম ৪ ম্যাচেই জয় এনে দিয়ে ছুঁয়েছিলেন রিয়ালের কোচ হিসেবে সেরা শুরুর রেকর্ড। পেয়েছিলেন পুরস্কারও। দায়িত্বের দুই সপ্তাহের মধ্যেই পেয়ে যান পদোন্নতি। অন্তর্বর্তী থেকে হয়ে যান স্থায়ী কোচ।
নিয়তির কি নির্মম পরিহাস! ৪ মাসের মাথায় সেই সোলারির কপালেই ঘরের মাঠে ক্লাব ইতিহাসের সবচেয়ে খারাপ কোচের কলঙ্কের তিলক! দায়িত্ব নেওয়ার পর থেকে সোলারির অধীনে সব টুর্নামেন্ট মিলে বার্নাব্যুতে ১৪টি ম্যাচ খেলেছে রিয়াল। এই ১৪ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে সোলারির দল। মানে সোলারির অধীনে নিজ দূর্গ বার্নাব্যুতে রিয়ালের পরাজয়ের হার ৪২.৮৬ শতাংশ!
পরিসংখ্যান বলছে বার্নাব্যুতে পরাজয়ের হারে রিয়ালের আগের কোনো কোচই সোলারির ধারের কাছে নেই! এতোদিন লজ্জার এই রেকর্ডটা ছিল আরসেনিও ইগলেসিয়াসের দখলে। ৮৮ বছর বয়সী রিয়ালের এই সাবেক কোচের পরাজয়ের হার ছিল ৩০ শতাংশ।
১১৭ বছরের ক্লাব ইতিহাসে রিয়ালের কোচদের মধ্যে ঘরের মাঠ বার্নাব্যুতে সবচেয়ে বাজে পারফরম্যান্স যাদের, এমন ১১ জন কোচের একটা তালিকা করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। তাতে সোলারি যে সবাইকে টেক্কা দিয়েছেন সেটি তো আগেই বলা। মজার ব্যাপার হলো, বার্নাব্যুতে বাজে পারফরম্যান্স করা কোচদের এই তালিকায় আছেন শিরোপা সাফল্যে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সফল কোচ জিনেদিন জিদানও!
ফরাসি কিংবদন্তি অবশ্য আছেন তালিকার ৭ নম্বরে। বার্নাব্যুতে তার অধীনে ১১.৪৩ শতাংশ ম্যাচে হেরেছে রিয়াল। তালিকায় আছেন বিশ্বের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোও। ৫৪ বছর বয়সী পর্তুগিজ এই কোচ অবশ্য ১১ জনের মধ্যে সবার নিচে। বার্নাব্যুতে তার পরাজয়ের হার মাত্র ৫.৬৬ শতাংশ।
২৫ শতাংশ হার নিয়ে তালিকার তিন নম্বরে হুয়ান ডি কারসের। ৪ নম্বরে থাকা হুয়ান্ডে রামোসের অধীনে রিয়াল হেরেছে ২১.৪৩ শতাংশ ম্যাচে। ২০ শতাংশ হার নিয়ে ৫ নম্বরে হোর্হে ভালদানো। যার বরখাস্তের পর কোচ হয়ে লজ্জার এই রেকর্ডটা গড়লেন সোলারি সেই জুলিয়েন লোপেতেগুইয়ের অধীনে বার্নাব্যুতে রিয়ালের হার ১৪.২৯ শতাংশ ম্যাচে। ৮ নম্বরে থাকা কিংবদন্তি ভিসেন্তে দেল বস্কের পরাজয়ের হার ৮.৭৭। ৮.৩৩ শতাংশ হার রাফায়েল বেনিতেজকে রেখেছে ৯ নম্বরে। ১০ নম্বরে আছেন কার্লো আনচেলত্তি। তার অধীনে নিজ দূর্গে রিয়াল হেরেছে ৭.০২ শতাংশ ম্যাচে।
এই পরিসংখ্যানই বলছে, সোলারির অধীনে ঘরের মাঠ বার্নাব্যুতে কতটা বাজে সময় পার করছে রিয়াল!
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
