গ্রেফতার এড়াতে আত্মহত্যা করলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯
মোটা অংকের ঘুষ গ্রহণে অভিযুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলান গার্সিয়া গ্রেফতার এড়াতে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
পুলিশ গার্সিয়াকে ধরার জন্য তার মিরাফ্লোরেস শহরের আলিশান বাড়িতে গেলে সেখানে কর্মকর্তাদের সঙ্গে দেখা হওয়ার পরই আত্মঘাতী হন তিনি। বুধবার (১৭ এপ্রিল) এক টুইটার বার্তায় বিষয়টি জানিয়েছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্তিন ভিজকারা।
স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মরান জানান, পুলিশ গার্সিয়ার বাড়িতে গেলে তিনি একটি ফোন করার কথা বলে ভেতরের ঘরে যান। এরপর দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ভেতর থেকে গুলির শব্দ শুনে দ্রুত দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ।
তাৎক্ষণিকভাবে তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালের বাইরে ভিড় করেন গার্সিয়ার সমর্থকরা। তবে সেখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক ছিল পুলিশ।
গার্সিয়ার কাছে ৪-৫ আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন তার সহকারী রিকার্দো পাইনেদো। সেগুলো বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। এর মধ্যে একটি দিয়েই তিনি নিজের মাথায় গুলি করেন গার্সিয়া।
১৯৮৫ সাল থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ক্ষমতায় থাকা গার্সিয়ার বিরুদ্ধে ব্রাজিলের নির্মাণ কোম্পানি অডেবরেক্টের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।
যদিও তিনি সে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। মঙ্গলবারই (১৬ এপ্রিল) এক টুইটার বার্তায় গার্সিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই দাবি করে বলেছিলেন, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার।
তদন্ত সংস্থার দাবি, ২০০৪ সালে অর্থাৎ দ্বিতীয় মেয়াদে গার্সিয়া ক্ষমতায় থাকাকালে রাজধানী লিমায় মেট্রোরেল প্রকল্পের কাজ পাইয়ে দিতে অডেবরেক্টের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। অডেবরেক্টের দাবি, ২০০৪ সাল থেকে ওই প্রকল্পের জন্য তারা পেরুতে প্রায় ৩ কোটি ডলার ঘুষ ঢেলেছে।
রাজনীতির মাঠে বেকায়দায় পড়ে যাওয়ায় ২০১৮ সালের নভেম্বরে উরুগুয়েতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন গার্সিয়া। তবে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
