গ্রামকে শহরে পরিনত করতে এমপিরা পাচ্ছেন ৫ কোটি
প্রকাশিত: ৭ মে ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনীতি, অবকাঠামো, কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের উল্লেখযাগ্য অগ্রগতি অর্জনের মধ্যদিয়ে দেশ এগিয়ে চলছে।
আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টানা তৃতীয় মেয়াদের প্রথম বছরেই উন্নয়ন বাজেট দুই লাখ কোটি টাকা ছাড়াচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার তথা গ্রামকে শহর বানানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। আসছে বাজেটে পদ্মা সেতু, পদ্মা রেল সংযোগ সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পে বেশি টাকা বরাদ্দ থাকছে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওই সব প্রকল্পের কাজ মানুষের সামনে দৃশ্যমান করার তাগিদ রয়েছে সরকারের।
পরিকল্পনা কমিশন থেকে পাওয়া তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরে এডিপির আকার হবে দুই লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের এডিপির চেয়ে
২১.৩৯ শতাংশ বা ৩৫ হাজার ৭২১ কোটি টাকা বেশি। ওই অর্থের মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে জোগান দেওয়া হবে এক লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা। বাকি ৭১ হাজার ৮০০ কোটি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়ার আশা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে এডিপির আকার ঠিক করে দেওয়া হয়েছে। সেই টাকা ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগকে তাদের চাহিদামাফিক বরাদ্দ দিচ্ছে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, এবারের বাজেটে ‘আমার গ্রাম আমার শহর’ শিরোনামে একটি নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। ওই কর্মসূচির আওতায় গ্রামের কাঁচা রাস্তা পাকা করার পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা দেওয়ার চেষ্টা থাকবে সরকারের। নতুন যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের এলাকার উন্নয়নের জন্যও একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। ওই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে একজন সংসদ সদস্য ২৫ কোটি টাকা পাবেন। সে ক্ষেত্রে একেকজন প্রতিবছর পাঁচ কোটি টাকা করে পাবেন নিজ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য।
সূত্র মতে, আসছে বাজেটে পরিবহন খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পদ্মা রেল সংযোগ সেতুসহ পদ্মা সেতুর কথা বিবেচনা করে এই খাতে সর্বোচ্চ ৫২ হাজার ৮০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ২৬ হাজার ১৭ কোটি টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে। তৃতীয় সর্বোচ্চ ২৪ হাজার ৩২৪ কোটি টাকা দেওয়া হচ্ছে ভৌত ও পরিকল্পনা, পানি ও গৃহায়ণ খাতে। আগামী ৮ মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এই প্রস্তাব উত্থাপন করা হবে। চলতি মাসের মাঝামাঝি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন দেওয়া হবে আসছে বাজেটের এডিপি।
পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন বলেন, বর্তমান সরকারের এই মেয়াদে অনেক নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের এলাকার উন্নয়নে ব্যাপক চাহিদা আছে। এ ছাড়া বর্তমান সরকার গ্রামকে শহরের মতো বানানোর প্রতিশ্রুতি দিয়েছে। আগামী অর্থবছরে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ। এ ছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেরও তাগিদ রয়েছে। এসব দিক বিবেচনায় এডিপির আকার দুই লাখ কোটি টাকা ছাড়াচ্ছে।
আসছে বাজেটে দুই লাখ ৫৩ হাজার ২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে চাওয়া হয়েছিল এক লাখ ৮০ হাজার ৯৯৬ কোটি টাকা। বাকি ৭২ হাজার ২৪ কোটি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসেবে আশা করা হয়েছিল। কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয় দুই লাখ দুই হাজার ৭২১ কোটি টাকার সীমা নির্ধারণ করে দেয় পরিকল্পনা কমিশনকে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আসছে অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প ঢুকছে এক হাজার ৩৪৬টি। এ ছাড়া বরাদ্দহীনভাবে নতুন প্রকল্প ঢুকছে এক হাজার ৩২৪টি। ওই সব প্রকল্প অনুমোদন পাবে আগামী ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য একনেক সভায়। আসছে অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বাস্তবায়নের জন্য ৭৮টি প্রকল্প রাখা হচ্ছে এডিপিতে। এ ছাড়া নতুন অর্থবছরের মধ্যে শেষ করার জন্য প্রকল্প থাকছে ৪৪৬টি।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
