গেম চেঞ্জার তরুণ ভোটার
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাবনিকাশ চলছে। রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ নির্বাচনে গেম চেঞ্জারের ভূমিকায় থাকবেন প্রায় ৩ কোটি তরুণ ভোটার। যাদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। দলগুলোর ফোকাসও থাকবে বিপুলসংখ্যক এই তরুণের দিকে।
গত ২৯ জানুয়ারি পর্যন্ত ইসির হিসাব অনুযায়ী দেশে ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটার রয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নারী রয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ১৪১ জন; পুরুষ রয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৫২ জন ও হিজড়া ৫৮০ জন। এ ছাড়া বাদ পড়া ও ১ জানুয়ারি ২০০৮ সালে যাদের জন্ম হয়েছে তাদের ভোটার তালিকায় যুক্ত করতে গত সোমবার পর্যন্ত ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করেছে ইসি। এ ছাড়া ২ জানুয়ারি গত বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম। তাতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২। আগামী ২ মার্চ তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
ইসির হিসাবমতে, ১৮ থেকে ২১ বছর বয়সি ভোটার ৭১,৯৯,৭০৭ জন। ২২ থেকে ২৫ বছর বয়সি ভোটার ১,১১,৫৩,১৮৩ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সি ভোটার ১,১৫,৮৯,০৮৩ জন। এ ছাড়া ৩০ থেকে ৩৩ বছর বয়সি ভোটার ১,০৬,৪৭,৪৪১ জন। ৩৪ থেকে ৩৭ বছর বয়সি ভোটার ১৪০২২২৯৪ জন। ৩৮ থেকে ৪১ বছর বয়সি ভোটার ১২০৪৩২৯২ জন। ৪২ থেকে ৪৫ বছর বয়সি ভোটার ১২১৬৭৯৪৯ জন। ৪৬ থেকে ৪৯ বছর বয়সি ভোটার ৯১৬২৫৫৬ জন। ৫০ থেকে ৫৩ বছর বয়সি ভোটার ৭৭৯৪৪৪০ জন। ৫৪ থেকে ৫৭ বছর বয়সি ভোটার ৮০৯৮২৮৬ জন। ৫৮ থেকে ৬০ বছর বয়সি ভোটার ৩২৯০৬৫৬ জন এবং ৬০ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ২৫১১১০৫৪ জন। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন।
ভোটার হালনাগাদে অর্ধ কোটি নাগরিকের তথ্য : এবার ভোটার তালিকা হালনাগাদে ১৭ বছর বয়সি এবং ভোটারযোগ্য বাদ পড়া মিলিয়ে প্রায় অর্ধ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে বাদ যাবেন- এমন ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
গতকাল নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘সোমবার পর্যন্ত বাদ পড়াদের (অতীতে যারা ভোটার হতে পারেননি) মধ্যে ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ ও নতুন ভোটার (যারা আগামী বছর ১ জানুয়ারি আঠারো বছর বা ভোটারযোগ্য হবেন) বৃদ্ধির হার ১ দশমিক ৪৫ শতাংশ। মোট ভোটার বৃদ্ধির হার ৪ শতাংশ।’ ইসির তথ্য অনুযায়ী, চলমান ভোটার হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে, যদিও লক্ষ্য ছিল ৬১ লাখের ৮৯ হাজার ৩৭৫ জন।
তথ্য সংগ্রহের পরিসংখ্যান : বাদ পড়া ভোটার- ৩১ লাখ ২৭ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ১৪, ৬৪, ৩৮০ জন, নারী ১৬, ৬২, ৯৯২ জন এবং হিজড়া ১৪৭ জন। নতুন ভোটার- ১৮ লাখ ৪৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ৯, ৫৩, ৩১২ জন; নারী ৮, ৯৫, ৭৭৬ জন এবং হিজড়া ২৩৮ জন। মৃত ভোটার কর্তন- ১৫ লাখ ২৭ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ৮, ৭৩, ৪২৯ জন; নারী ৬, ৫৩, ৪০৯ জন এবং হিজড়া ৫৮৮ জন। গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার তথ্য সংগ্রহ শেষে আজ বুধবার শুরু হচ্ছে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে স্থানীয় নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন বাদ পড়ারা।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
