গুয়েতেমালার ১০০ এমপিসহ ৩০০ জনকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩
গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জেরে গুয়েতেমালার শতাধিক পার্লামেন্ট সদস্যের (এমপি) ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০০ জনেরও বেশি এমপিসহ গুয়েতেমালার প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
উল্লেখ্য, গুয়েতেমালার পার্লামেন্ট কংগ্রেসে মোট সদস্য ১৬০ জন। অর্থাৎ দেশটির পার্লামেন্ট সদস্যদের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যারা গুয়েতেমালায় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা নিশ্চিত করতে কাজ করছেন তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার গণতন্ত্রকে অবজ্ঞা করে এমন ব্যক্তির ওপর এই ধরনের বিধি-নিষেধ আরোপ করার উদ্যোগ অব্যাহত থাকবে।
আন্তর্দেশীয় দুর্নীতির অভিযোগে আফগানিস্তানের পার্লামেন্টের সাবেক স্পিকার ও ব্যবসায়ী মির রহমান রহমানি এবং তার ছেলে আজমাল রহমানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তাদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ৪৪টি কোম্পানিকেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর সোমবার (১১ ডিসেম্বর) রাতে ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর বলেছে, মির রহমান রহমানি ও তার ছেলে আজমাল রহমানির পরিবারের সদস্যরা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। নিষেধাজ্ঞার ঘোষণায় আজমাল রহমানির সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। মির রহমান রহমানি ও তার ছেলে আজমাল রহমানি আফগানিস্তান ছাড়াও হাঙ্গেরি, বেলজিয়াম, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক। বিনিয়োগের মাধ্যমে তারা অন্য দেশে নাগরিকত্ব নিয়েছেন।
এদিকে রহমানি পরিবারের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলোর ২১টি জার্মানির, আটটি সাইপ্রাসের, ছয়টি সংযুক্ত আরব আমিরাতের। এছাড়া দুটি করে আফগানিস্তান ও অস্ট্রিয়ার এবং একটি করে নেদারল্যান্ডস ও বুলগেরিয়ার কোম্পানি রয়েছে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় গতকাল দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনের ওই সম্মেলন শুরুর প্রথম দিনই যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ গত আগস্টে বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, নিষেধাজ্ঞা দুর্নীতি দমনের অন্যতম হাতিয়ার। তবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে নিষেধাজ্ঞাকে ব্যবহার করে না।
যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর দুই ব্যক্তি ও ৪৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকারের লঙ্ঘনের জবাবদিহিবিষয়ক গ্লোবাল ম্যাগনিটস্কি আইন প্রয়োগ করে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি প্রতিরোধে যুক্তরাষ্ট্র এই আইন প্রয়োগ করতে পারে।
যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তর বলেছে, আফগান নাগরিক মির রহমান রহমানি ও তার ছেলে আজমাল রহমানি তাদের কোম্পানিগুলোর মাধ্যমে দুর্নীতি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র অর্থায়িত উদ্যোগের লাখ লাখ ডলারের অপব্যবহার হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডারসেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেন, ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যহার যারা করতে চায় তাদের জবাবদিহি নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দপ্তরের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির চক্র ভাঙাসহ দুর্নীতিবাজদের জবাবদিহির জন্য অর্থবিষয়ক দপ্তর তার হাতিয়ারগুলোর ব্যবহার অব্যাহত রাখবে।
এদিকে, রহমানি পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হবে। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেউ লেনদেন বা ব্যাবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হলে তারাও শাস্তির শিকার হতে পারে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
