গুয়ামে যাচ্ছে বি-২ বোমারু বিমান, ইরানে মার্কিন হামলার জল্পনা
প্রকাশিত: ২২ জুন ২০২৫
ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকারদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের গুয়ামের দিকে যাচ্ছে। এই বিমানগুলো বিশাল 'বাঙ্কার বাস্টার' বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, ২ থেকে ৪টি বি-২ স্টিলথ বোমারু বিমান এবং ৬টি রিফুয়েলিং বিমান মিসৌরির জনসন কাউন্টির হুইটম্যান এয়ার ফোর্স বেস থেকে গুয়াম নৌঘাঁটির দিকে যাত্রা করেছে।
তবে বিমানগুলো দিয়াগো গার্সিয়ার দিকে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। দিয়াগো গার্সিয়া হলো চাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, যা ইরান থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার (২,১৭৫ মাইল) দূরে অবস্থিত একটি মার্কিন-যুক্তরাজ্য যৌথ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য ডিয়েগো গার্সিয়াকে একটি আদর্শ অবস্থান হিসেবে দেখা হয়।
গত মার্চ মাসে পেন্টাগন ছয়টি বি-২ বোমারু বিমান এই দ্বীপে মোতায়েন করেছিল। সেগুলো ইয়েমেনে এক মাসব্যাপী মার্কিন বোমা হামলায় ব্যবহৃত হয়েছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইরানকে প্রতিরোধের জন্যও মোতায়েন করা হয়েছিল।
গত মাসে বি-২ বোমারু বিমানগুলোর পরিবর্তে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়, যা কর্মকর্তাদের মতে একটি 'ডাউনগ্রেড' হিসেবে বিবেচিত।
বি-২ বিমানকে একমাত্র যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয় যা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় বিশাল 'বাঙ্কার বাস্টার' বোমা বহন করতে সক্ষম। এই স্থাপনাটি কোম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে একটি পাহাড়ের গভীরে নির্মিত।
দ্য টাইমস-এর তথ্য অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়া থেকে হামলা চালায়, তবে ব্রিটিশ অনুমতির প্রয়োজন হবে, কারণ দ্বীপটি ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে। তবে গুয়াম থেকে হামলা চালালে এই অনুমতির প্রয়োজন হবে না, যদিও গুয়াম ফোর্দো থেকে প্রায় ১২,৮০০ কিলোমিটার (৭,৯০০ মাইল) দূরে অবস্থিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান আক্রমণ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গত সপ্তাহে ট্রাম্পের শান্তি আলোচনার পক্ষে এবং আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকির মধ্যে তীব্র দোলাচল দেখা গেছে, যার ফলে প্রশাসন ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় আমেরিকান বাহিনী মোতায়েন করবে কিনা তা নিয়ে মিশ্র বার্তা দিয়েছে।
বুধবার তিনি বলেছিলেন যে তিনি কী করবেন তা কেউ জানে না। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, অদূর ভবিষ্যতে ইরানের সাথে উল্লেখযোগ্য আলোচনার একটি সুযোগ রয়েছে, যা হতেও পারে বা নাও হতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব যে যাব কি যাব না।
সূত্র: টাইমস অব ইসরায়েল
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
