গাড়ি উঠলেই সেতু কাঁপে
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
কোনো গাড়ি উঠলেই কেঁপে ওঠে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু। বারবার জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের তিতাস নদীর ওপরের এই সেতুটি যে কোনো মুহূর্তে ধসে পড়ে সিলেট বিভাগের চার জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযেগ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বড় ধরনের প্রাণহানিও ঘটতে পারে। তবে সবকিছু জেনেও প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার যানবাহন এই সেতু দিয়ে চলচাল করছে।
দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অন্যতম। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে বাস, পণ্যবোঝাই ট্রাক-পিকআপ ভ্যানসহ নানা ধরনের গণপরিবহন চলাচল করে। সংখ্যার হিসেবে যা কয়েক হাজার হবে। এই মহাসড়কের শাহবাজপুর সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে। সেতুর দুই পাশের রেলিংয়ের বেশ কিছু অংশ খসে পড়েছে বহু আগেই।

১৯৬৩ সালে নির্মিত এই সেতুর মাঝখানে বেইলি সেতু বসিয়ে কোনো রকমে যান চলাচল স্বভাবিক রাখা হয়েছে। মাঝে-মধ্যেই বেইলি সেতুতে ওঠার সময় চাকা দেবে গিয়ে যানবাহন আটকে যায়। তখন সেতুর দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর গরমের দিনে যাত্রীদের এ ভোগান্তি বেড়ে যায় কয়েকগুন।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেতুর দুই পাশে ১৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ড টানিয়েছে। তবে সওজ’র এই সাইনবোর্ডে কোনো কাজ হচ্ছে না। উল্টো ১৫ টনের অধিক যানবাহন সেতু দিয়ে চলাচল করে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

নড়বড়ে এই সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গত ২০১৭ সালের ১০ জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। নতুন সেতু নির্মাণের পর এ সেতুটিও সংস্কার করা হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো সেতুর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। এর ফলে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন চলাচল করছে।
ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী ট্রাকচালক মো. সজিব জানান, এই সেতু দিয়ে গাড়ি চালানোর কোনো উপায় নেই। এটা খুব ভয়াবহ একটা সেতু, যে কোনো সময় ভেঙে পড়তে পারে।
বাসচালক শামছু মিয়া বলেন, বিকল্প সেতু বা সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে চলাচল করি। কোনদিন যে বাস নিয়ে নিচে পড়ে যাই ঠিক নাই। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুটি চালু করে দেয়া প্রয়োজন।

আরেক ট্রাকচালক রাসেল উদ্দিন বলেন, গাড়ি নিয়ে সেতুতে ওঠামাত্র কাঁপুনি শুরু হয়। মনে হয় এই বুঝি সেতুটা ভেঙে নদীতে পড়ল আমার গাড়ি। এই সমস্যা সমাধানে নতুন সেতুর কাজ দ্রুত শেষ করে সেটি চালু করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামীম আল মামুন বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বর নাগাদ সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
