গাজা যুদ্ধের এক বছর: কী বললেন বাইডেন, কমলা ও ট্রাম্প
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে এ যুদ্ধ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির আগামী নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার ছিল গাজা যুদ্ধের এক বছর। গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এই হামলা ভয়ংকর এক যুদ্ধের সূত্রপাত ঘটায়। যে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও এ যুদ্ধের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসে সোমবার ইহুদিদের শোক পালন অনুষ্ঠান হয়। প্রেসিডেন্ট বাইডেন মোমবাতি প্রজ্বালন করেন। অনুষ্ঠানে হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়। মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে, তা সত্ত্বেও এদিন অনুষ্ঠানে শান্তির আহ্বান জানিয়েছেন বাইডেন।
ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা আলাদাভাবে তাঁর ওয়াশিংটনের বাড়িতে স্মারক বৃক্ষরোপণ করেছেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিউইয়র্কে ইহুদি নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘এক বছর ধরে চলতে থাকা এই যুদ্ধে অনেক অনেক বেসামরিক মানুষকে অনেক অনেক বেশি ভুগতে হয়েছে।’
প্রেসিডেন্ট বাইডেন ওই ‘অবর্ণনীয় নৃশংসতার’ নিন্দা করেছেন। বলেছেন, তিনি ও কমলা হ্যারিস ইরান এবং তার আঞ্চলিক মিত্র গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।
তিনি ৭ অক্টোবরকে ‘ফিলিস্তিনি জনগণের জন্য কালো দিন’ বলেও বর্ণনা করেন এবং বলেন, তিনি ও কমলা ‘গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে কাজ করে যাবেন’।
‘আশা ও ন্যায়পরায়ণতার’ প্রতীক হিসেবে নিজের ওয়াশিংটনের বাড়িতে একটি ডালিমগাছ লাগানোর পর কমলা সাংবাদিকদের বলেন, ‘ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) যেকোনো ধরনের স্থিতিশীলতা আনতে’ গাজা যুদ্ধবিরতি চুক্তি সবচেয়ে ভালো পন্থা।
তিনি আরও বলেন, ‘আমরা আশা ছাড়ছি না। জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তিতে উপনীত হতে আমরা সম্ভাব্য সবকিছু করছি।’
এদিকে ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে ইহুদি নেতাদের আমন্ত্রণ জানান ট্রাম্প। পরে ক্লাবের সামনে জড়ো হওয়া সমর্থকদের সামনে তিনি বলেন, ‘আমরা কখনো ওই দিনের বিভীষিকা ভুলতে পারব না। যদি আমি প্রেসিডেন্ট থাকতাম তবে ৭ অক্টোবরের হামলার ঘটনা কখনো ঘটত না।’
হামাসের সামরিক সক্ষমতা হ্রাসে ইসরায়েল যে অভিযান পরিচালনা করছে তিনি (ট্রাম্প) তার প্রশংসাও করেন। তিনি বলেন, ‘নতুন, আরও সৌহার্দ্যপূর্ণ মধ্যপ্রাচ্যের সূচনা শেষ পর্যন্ত আমাদের হাতের নাগালে এসেছে।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
