গাজায় ৫০ হাজার গর্ভবতী নারীর জীবন ঝুঁকিতে: জাতিসংঘ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩
ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। অঞ্চলটিতে ইসরাইলের আরোপিত অবরোধের পরিণতি হিসাবে মৃত্যু হবে আরও অনেকের। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউ) কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি শনিবার এ সতর্কতা জারি করেছেন। পূর্ব জেরুজালেমে অবস্থিত ইউএনআরডব্লিউর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে বসে কথা বলছি আর একই সময়ে গাজায় অনেক মানুষ মারা যাচ্ছেন। ইসরাইলের অবরোধের পরিণত হিসেবে আরও অনেক মানুষের মৃত্যু হবে।’
তিনি আরও বলেন, ‘গাজায় মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়ছে। ওষুধ ফুরিয়ে যাচ্ছে। নর্দমার পানি উপচে পড়ছে রাস্তায়। স্বাস্থ্য সমস্যার হুমকিতে আছেন বাসিন্দারা। বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি।’ আলজাজিরা, বিবিসি।
জ্বালানি সরবরাহ না পেলে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘অবরোধের অর্থ হলো খাদ্য, পানি, জ্বালানিসহ সব মৌলিক পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়ে দুই মিলিয়নেরও বেশি মানুষকে সম্মিলিত শাস্তি দেওয়া। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরও বলেন, ‘জাতিসংঘ আর ইউএনআরডব্লিউর জন্য দুঃখজনক হয়ে উঠছে প্রতিটি দিন। আমাদের সহকর্মীদের নিহতের সংখ্যা বাড়ছে। আজও অন্তত ৫৭ জন সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাদের শুধু একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের।’ কমিশনার জেনারেল হিসাবে সংহতি প্রকাশ, স্থানীয় সম্প্রদায় আর কর্মীদের পাশে দাঁড়াতে গাজা সফর করতে চান বলে জানান লাজারিনি।
গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে একই দিনে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আলকাইলা। তিনি বলেন, ‘ইসরাইলের দখলদার বাহিনী বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, চিকিৎসাকেন্দ্র ও অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে, হাসপাতাল পরিচালনার প্রয়োজনীয় জ্বালানি বন্ধ করে দিয়েছে। এমনকি স্বেচ্ছাসেবক চিকিৎসকদেরও প্রবেশে বাধা দিচ্ছে তারা।’
গাজা উপত্যকায় ইসরাইলের ঘোষিত ‘সম্প্রসারিত স্থল অভিযানে’ শিশুরা জীবনহানি, শারীরিক ক্ষতি, গুরুতর মানসিক যন্ত্রণা ও দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির উচ্চঝুঁকিতে রয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি এ কথা বলেছেন। একইভাবে ইসরাইলের বোমা হামলা আর পরপর আক্রমণে ঝুঁকিতে পড়েছে গর্ভবতী নারীদের জীবন। জাতিসংঘের জনসংখ্যা তহবিল অনুমান অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন। যাদের মধ্যে ১০ শতাংশই আগামী নভেম্বরে সন্তান প্রসব করতে পারেন। ভয়, আতঙ্ক আর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে অনেকের গর্ভপাত, অকাল প্রসব অথবা জীবন হারানোর সম্ভাবনাও রয়েছে। শরণার্থী শিবিরগুলোতেও তাদের জন্য নেই কোনো স্বাস্থ্যসেবা।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
