গাজায় হাসপাতালে হামলা ইসরায়েল নয় অন্য দল করেছে: বাইডেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩
ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কয়েক মিনিট পর বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে পৌঁছানোর পর হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন তিনি।
বাইডেন বলেন, গাজার আল-আহলি হাসপাতালের বিস্ফোরণটি ইসরায়েল নয়, গাজার অন্য সন্ত্রাসী গোষ্ঠী করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে এই হামলা অন্য দল করেছে বলে আমারা মনে হচ্ছে, ইসরায়েল নয়।
নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন জো বাইডেন। তিনি বলেন, ‘আমি একেবারে সাধারণ একটি কারণে আজ এখানে উপস্থিত হতে চেয়েছিলাম। আমি চাই ইসরায়েলের জনগণ এবং বিশ্বের মানুষ জানুক যে, যুক্তরাষ্ট্র কার পাশে দাঁড়িয়েছে... আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী গোষ্ঠী হামাস ৩১ আমেরিকানসহ ১ হাজার ৩০০ মানুষকে হত্যা করেছে। এটা কোনো অতিশয়োক্তি নয়, কেবল হত্যা। তারা শিশুসহ অসংখ্য মানুষকে জিম্মি করেছে।
তিনি বলেন, ‘তারা এমন খারাপ এবং নৃশংস কাজ করেছে, যা আইএসের সাথে কিছুটা মিলে যায়।’ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘আমেরিকানরা আপনাদের সাথে শোক পালন করছে, তারা সত্যিই শোকাহত। আমেরিকানরা চিন্তিত... কারণ তারা জানেন, আপনাকে যা করতে হবে সেটা সহজ হবে না।
তিনি বলেন, ফিলিস্তিনের সব জনগণের প্রতিনিধিত্ব করে না হামাস। তারা ফিলিস্তিনিদের জন্য কেবল ভোগান্তি এনেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ইসরায়েলের একটি মানদণ্ড রয়েছে। আমরা কী করতে যাচ্ছি তা তারা দেখতে চাইছে।’
এ সময় নেতানিয়াহুকে বাইডেন বলেন, ইসরায়েলে আপনার পাশে আসতে পেরে আমি খুশি।
হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন ও সংহতি জানাতে বুধবার সকালের দিকে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। বিশাল নিরাপত্তা ব্যবস্থার মাঝে বিমান থেকে নেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আলিঙ্গন করেন তিনি। বাইডেন ইসরায়েলে পৌঁছানোর আগে বুধবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় ৫০০ মানুষের প্রাণহানি ঘটে।
ইসরায়েলের সামরিক বাহিনীর ছোড়া রকেট হাসপাতালে আঘাত হেনেছে বলে দাবি করেছে হামাস। আর নেতানিয়াহুর সরকার বলেছে, এই হামলার সাথে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই। ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের আরেক সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদকে হাসপাতালে হামলার জন্য দায়ী করে বলে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইসলামিক জিহাদের ছোড়া রকেট ওই হাসপাতালে আঘাত করেছে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
