গাজায় যুদ্ধ সত্ত্বেও কমলার প্রতি সমর্থন প্রকাশ মুসলিম সম্প্রদায়ের
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম অধিকার সংগঠন এমগেজ অ্যাকশন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও, সংগঠনটি জানায়, তারা কমলার প্রতিই আস্থা রাখছে।
এমগেজ অ্যাকশনের দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মুসলিম দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তা মুসলিম সম্প্রদায়ের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। কমলার প্রচারশিবির থেকে এই সমর্থনকে স্বাগত জানানো হয়েছে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনে আরব আমেরিকান এবং মুসলিম ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষত মিশিগান, পেনসিলভানিয়া এবং জর্জিয়া মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোর ফলাফল নির্ধারণে। ২০২০ সালের নির্বাচনে এ ধরনের ভোটারদের সমর্থনেই জো বাইডেন ট্রাম্পকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন।
গাজায় ইসরায়েলি হামলার কারণে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়লেও, কমলা হ্যারিস গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও, একইসঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারেরও পক্ষে কথা বলেছেন। এমগেজ অ্যাকশন এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলো বাইডেন প্রশাসনের গাজা নীতির সমালোচনা করলেও, তারা কমলার প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
এমগেজ অ্যাকশনের প্রধান নির্বাহী ওয়ায়েল আলজায়াত এক বিবৃতিতে বলেন, যদিও গাজার বিষয়ে আমরা কমলার সব নীতির সাথে একমত নই, তবুও বাস্তবতাবাদ ও বিশ্বাসের ভিত্তিতে আমরা তাকে সমর্থন করছি। ভোটারদের জন্য সঠিক দিকনির্দেশনা দিয়ে আমরা কঠিন পরিস্থিতিকে সহজ করতে চাইছি।
২০২০ সালের নির্বাচনে এমগেজ অ্যাকশন বাইডেনকে সমর্থন করেছিল এবং দাবি করে তারা ১০ লাখেরও বেশি ভোটারকে ভোটদানে উদ্বুদ্ধ করেছে। এবার তারা কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছে মূলত ট্রাম্পকে পরাজিত করতে, যাতে মুসলিম সম্প্রদায়কে ইসলামভীতি এবং ক্ষতিকর নীতিমালার হাত থেকে রক্ষা করা যায়।
ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি, তবে তার প্রচারশিবির ইতিমধ্যেই মুসলিম ও আরব আমেরিকান ভোটারদের আকৃষ্ট করতে নানা কার্যক্রম পরিচালনা করেছে। এই সপ্তাহে মিশিগানে তিনি আরেকটি বড় প্রচারণা কর্মসূচির আয়োজন করেছেন, যেখানে তিনি মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর পুনরায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা বলেছেন। ২০২১ সালে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর ট্রাম্পের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সবচেয়ে ব্যর্থ নেতা হিসেবে অভিহিত করেছেন কমলা হ্যারিস। এক বক্তৃতায় এবং এমএসএনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে ধনকুবেরদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন, বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রার খরচ বেড়ে যাবে।
পেনসিলভানিয়ার শিল্পনগর পিটসবার্গে দেওয়া এক বক্তৃতায় কমলা দেশকে নতুন দিশায় এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি সাধারণ আমেরিকানদের জন্য পণ্যমূল্য কমিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর জন্য, যেখানে নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে।
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
