গাজায় `খুব সম্ভবত` দুর্ভিক্ষ দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখন ‘খুব সম্ভবত’ দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারছে না। ফলে গাজায় ফিলিস্তিনের আরও সাহায্য পাওয়া বাধাগ্রস্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্র আগেই গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছিল। গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা নিয়ে অভিযোগ করেছিল এবং দুর্ভিক্ষ আসন্ন এমন কথাও বলেছিল।
কিন্তু শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুর্ভিক্ষ সম্ভবত এরই মধ্যেই চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, “আমরা যেমন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, দক্ষিণ ও মধ্য গাজায় দুর্ভিক্ষের চরম ঝুঁকি রয়েছে। তবে দুর্ভিক্ষ চলছে না। কিন্তু উত্তর গাজায় এর ঝুঁকি ও উপস্থিতি উভয়ই রয়েছে। অন্তত কিছু অঞ্চলে খুব সম্ভবত দুর্ভিক্ষ রয়েছে।”
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ-ভিত্তিক খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছিল, গাজায় দুর্ভিক্ষ আসন্ন। উত্তর গাজায় মে মাসের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং জুলাইয়ের মধ্যে গোটা গাজাজুড়ে তা ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক গাজায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। নিরপত্তার অভাব এবং ইসরায়েলের কাছ থেকে সহযোগিতার অভাবের কথা বলেছেন তিনি।
যদিও ইসরায়েল উল্টো বলছে,তারা গাজায় ত্রাণ প্রবেশ বাড়িয়েছে এবং ত্রাণ বিতরণে দেরির জন্য তারা দায়ী নয়। এ বিষয়টি জাতিসংঘ এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোর দায়িত্ব বলে তারা উল্লেখ করেছে এবং হামাস ত্রাণ চুরি করছে বলেও অভিযোগ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে তাদের বিরতিহীন হামলায় ঘনবসতিপূর্ণ ছোট্ট এই ছিটমহলটিতে ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় মোট ৭১ জন নিহত হয়েছে। গাজার দক্ষিণাংশে মিশরের সীমান্তবর্তী শহর রাফার একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়।
গাজার ২৩ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি ঘরবাড়ি হারিয়ে এই রাফাহ নগরীতে আশ্রয় নিয়ে আছে। কিন্তু সেখানেও অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
