খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার
প্রকাশিত: ৪ মার্চ ২০২৫
বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে ভোজ্যতেলের ৬-৭টি কোম্পানি। তিন মাস ধরে সরবরাহ কমিয়ে তারা তৈরি করেছে কৃত্রিম সংকট। পরিস্থিতি এমন দ্বিতীয় রোজায়ও খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল নেই। খোলা তেল পাওয়া গেলেও প্রতি লিটার বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতাকে বাড়তি চাপ নিতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কারসাজির তথ্যপ্রমাণ থাকলেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কোম্পানিগুলোকে শোকজ দিয়ে দায় সারছেন। সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
সোমবার বেলা ১১টায় রাজধানীর জিনজিরা কাঁচাবাজারে ৬টি মুদি দোকান ঘুরে এক ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। সঙ্গে নেই পাঁচ লিটারের সয়াবিন তেলও। তবে খোলা সয়াবিন তেল সব দোকানে বিক্রি করতে দেখা গেছে। আর বোতলজাত না পেয়ে খোলা সয়াবিন তেল কিনতে ভিড় করেছেন ভোক্তা। বিক্রেতারা সুযোগ বুঝে লিটার ২০০ টাকায় বিক্রি করছেন। মুদি ব্যবসায়ী রোকন বলেন, ১০ দিন ধরে কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। যে কারণে কোনো দোকানেই বোতলজাত তেল নেই। ১০ দিন আগে ২০ কার্টন তেল চেয়ে ২ কার্টন পেয়েছিলাম, যা ওইদিন বিক্রি শেষ। তবে খোলা তেলের সরবরাহ করা হচ্ছে। লিটার ১৯০-১৯৫ টাকায় আমাদেরই কিনতে হচ্ছে। আর বিক্রি করতে হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকায়।
এদিকে একই চিত্র দেখা গেছে রাজধানীর নয়াবাজারে। বেলা ১টায় নয়াবাজারের ৮টি দোকান ঘুরে দুটিতে এক লিটারের ৬টি বোতলজাত সযাবিন তেল পাওয়া গেছে। বিক্রেতারা বিক্রি করেছে লিটার ১৯০ টাকা, যা সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা। তবে প্রতিটি দোকানেই খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে। লিটারে বিক্রি হয় ১৯৫ টাকা, যা সরকার নির্ধারিত মূল্য ১৫৭ টাকা।
নয়াবাজারে সয়াবিন তেল কিনতে আসা মো. আলিম বলেন, সব শ্রেণির ব্যবসায়ী আমাদের বোকা বানিয়ে রেখেছে। পাড়া-মহল্লার দোকানে তেল নেই। বাজারে এলেও বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো তেল দিচ্ছে না। এটা কোন ধরনের পরিস্থিতি? সরকারও বড় ব্যবসায়ীদের কোনো ব্যবস্থা নিতে পারেনি। যত দায় আমাদের ভোক্তাদের। একদিকে পকেট কাটা যাচ্ছে, আরেক দিকে পণ্যও পাচ্ছি না।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, সয়াবিন তেলের সংকটের কোনো কারণ নেই। চাহিদার তুলনায় আমদানি বেশি হয়েছে। কিন্তু কোম্পানিগুলো বাজারে কী কারণে তেল সরবরাহ করছে না, তা সরকার সংশ্লিষ্টরা ভালো বলতে পারবে। পাশাপাশি তাদারকি সংস্থার কাছেও কারসাজির প্রমাণ আছে, তারপরও কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষ জানতে চায়।
কাওরান বাজারের একাধিক কোম্পানির ডিলারদের সঙ্গে কথা বললে তারা জানান, কোম্পনিগুলো তেল না দেওয়ায় খুচরা দোকানে তেল দিতে পারছেন না। তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হবে। কোম্পানিগুলো সরকারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছে।
এদিকে দুদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি, আজ (সোমবার) থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনই পাম অয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পাম অয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি, সয়াবিন তেলের দামও কমে আসবে।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা যুগান্তরকে বলেন, আমরা রোজার আগে থেকেই সরবরাহ বাড়িয়েছি। অন্য কোম্পানি কী করছে জানি না। সিটি গ্রুপ আগের চেয়ে বেশি তেল বাজারে সরবরাহ করছে। বাজারে আমাদের কোম্পানির তেল পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে অস্থিরতা শুরু হয় ভোজ্যতেলের বাজারে। বোতলজাত তেলের চেয়ে বেশি দামে বিক্রি হতে দেখা যায় খোলা তেল। প্রথম দফায় ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ককর কমিয়ে তা নামানো হয়েছে শুধু ৫ শতাংশে। এতে বাজারে সামান্য কমে ভোজ্যতেলের দাম। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজার থেকে উধাও হতে শুরু হয় ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ৯ ডিসেম্বর লিটারে ৮ টাকা বাড়ানো হয়। তবুও সরবরাহ সংকট কাটেনি। এরপর ১৬ ডিসেম্বর ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে নতুর বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। তারপরও অস্থিরতা কাটছে না।
ভোজ্যতেল, মসলা, আটা-ময়দায় ভ্যাট অব্যাহতি : রেপসিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদনে এবং রাইস ব্রান অয়েল ও সূর্যমুখীর তেল বিপণন (সরবরাহ) পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে দেশে উৎপাদিত সব ধরনের ডাল; আদা, ধনিয়া, হলুদ, মরিচ গুঁড়া; আটা, ময়দা ও সুজি এবং লবণ সরবরাহে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমতে পারে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
এদিকে এনবিআর সূত্র জানায়, ইতঃপূর্বে উৎপাদন পর্যায়ে যেসব পণ্যের ভ্যাট অব্যাহতি দেওয়া আছে, প্রজ্ঞাপনের মাধ্যমে সেসব পণ্যে সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম কিছু হলেও কমবে। শুধু কৃষিকার্যে ব্যবহƒত হারবিসাইডস (একধরনের রাসায়নিক) সরবরাহে ভ্যাট অব্যাহতি নতুন করে দেওয়া হয়েছে।
যেসব পণ্যে নতুন করে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে রেপসিড অয়েল, কেনোলা অয়েল, কোলজা অয়েল; সরবরাহ পর্যায়ে দেশে উৎপাদিত সব ধরনের ডাল, সব ধরনের মসলার গুঁড়া, আটা, ময়দা, সুজি, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল, বিস্কুট, লবণ ও কৃষিকার্যে ব্যবহƒত হারবিসাইডস। প্রসঙ্গত, গত কয়েক মাসে দ্রব্যমূল নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশক আমদানিতে শুল্ক, সংরক্ষণমূলক শুল্ক, অগ্রিম আয়কর ও আগাম কর ছাড় দিয়েছে এনবিআর।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
