খোলা শরবতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
প্রকাশিত: ১৭ মে ২০১৯
তীব্র দাবদাহে একটু প্রশান্তি পেতে রাজধানীর পথচারীদের পছন্দ ফুটপাত ও রাস্তার পাশে বানানো বিভিন্ন শরবত ও আখের রস। কেউ কেউ আবার ভরসা করেন ‘ঔষধি শরবত’ এর উপরও।
গ্রীষ্ম এলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও ভ্যানগাড়িতে করে শুরু হয় এসব ঠাণ্ডা পানীয় বিক্রির প্রতিযোগিতা। একটি পানির ফিল্টারের মধ্যে বরফ, কয়েক শ লেবু ও ‘ড্রিংক পাউডার’ নিয়েই চলে এই পানীয় তৈরির প্রক্রিয়া। শুধু লেবুর পানি এক গ্লাস ৫ টাকা এবং ড্রিংক পাউডার বা অন্যান্য বিভিন্ন উপাদান দিয়ে মেশানোর লেবুর পানি প্রতি গ্লাস ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্তও বিক্রি হচ্ছে।
এদিকে প্রচন্ড গরম থেকে এসব শরবতে সাময়িক প্রশান্তি মিললেও অনেক সময় এটি স্বাস্থ্যঝুঁকিরও বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরাও এ বিষয়ে নানা মতামত দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ফুটপাতের এসব খোলা শরবত পানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে পানিবাহিত রোগে আক্রান্তদের একটি বড় অংশ রাস্তার পাশের এসব খোলা পানীয় পান করে অসুস্থ হয়।
যে কোনো পরিবেশে তৈরি এসব শরবত পানে কিডনি বিকল, পানিবাহিত রোগ, গ্যাস্ট্রিক, হেপাটাইটিস বি-ভাইরাস, লিভারের জটিলতা, পাকস্থলীতে প্রদাহ, খাদ্যনালিতে সমস্যা, পেপটিক আলসারসহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হতে পারেন। আর ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের অন্যতম কারণ জীবানুযুক্ত পানি। বিশেষ করে বরফমিশ্রিত শরবত এ জন্য বিশেষভাবে দায়ী বলেও জানান তারা।
ফুটপাতের খোলা খাবারের বিষয়ে চিকিৎসকদের পরামর্শ হলো, বাইরের খোলা খাবার, অনিরাপদ পানি, রাস্তার দোকানের শরবত, আখের রস ইত্যাদি এড়িয়ে চলা। বাইরে বের হওয়ার সময় বাসা থেকে বিশুদ্ধ খাবার পানি, কাঁচের বোতলে বহন করা। খাবার পানি ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করা। ফুটানো পানি দুই দিনের মধ্যে পান না করলে তা ফেলে দিয়ে আবার নতুন করে পানি ফোটাতে হবে।
রাজধানীর ফুটপাতের বিভিন্ন প্রকার খোলা শরবত কতটুকু স্বাস্থ্যকর জানতে চাইলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আ.স.ম. সেলিম রেজা বলেন, রাজধানীতে ফুটপাত বা রাস্তার ধারে ভ্যানে খোলা অবস্থায় যেসব পানীয় বিক্রি করা হচ্ছে এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি বলেন, এগুলো পান করলে পেটের ব্যাথা, সর্দি-জ্বর, ডায়রিয়া এমনকি কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে। এই সব শরবত দিয়ে মানুষের হয়তো প্রাথমিক পিপাসা নিবারণ করে। কিন্তু তার দেহের মধ্যে নানা ধরনের রোগের জীবাণু প্রবেশ করার সুযোগ করে দেয়। তাই এসব পানি পান না করাই ভালো।
ফুটপাতের পানীয় কতটুকু স্বাস্থসম্মত জানতে চাইলে পুষ্টি বিজ্ঞানী ড. খুরশিদ জাহান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা হাতে তৈরি এসব পানীয় দীর্ঘদিন ধরে পান করলে পানিবাহিত নানা রোগের পাশাপাশি মারাত্মক ক্যান্সারও হতে পারে।
তিনি বলেন, যে গ্লাসগুলোতে শরবত বা এ ধরনের পানীয় পরিবেশন করা হয়, ব্যবহারের পর সেগুলো ধোয়া হয় অপরিষ্কার পানিতেই। বালতিতে থাকা বহু ব্যবহৃত পানিতে গ্লাসটি চুবিয়ে তাতে আবার পরিবেশন করা হয় শরবত। এর ফলে পানিবাহিত ও সংক্রামক নানা রোগ এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
ফুটপাত বা রাস্তার পাশে ভ্যানের এসব পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়টা জানা আছে প্রায় অধিকাংশ নগরবাসীরই। কিন্তু চলার পথে তৃষ্ণা মেটাতে বিকল্প না থাকায় বাধ্য হয়ে স্বাস্থ্যের ঝুঁকি নেন পথচারীরা। অস্বাস্থ্যকর এসব পানীয় পানকারীদের দলে আছে স্কুল-কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আছে পেশাজীবী ও শ্রমজীবীরাও।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও রাস্তার পাশে ভ্যানে বিভিন্ন প্রকারের পানীয় বিক্রি হচ্ছে দেদারছে। গরমের তীব্রতা বাড়া-কমার সঙ্গে ওঠা-নামা করে ক্রেতাদের চাহিদাও।
রাজধানীর কচুক্ষেত বাজারের স্বাধীনতা চত্বরের মূল রাস্তার পাশে লেবুর শরবত বিক্রি করেন লোকমান আলি। লেবুর সঙ্গে পানি, চিনি, একটি প্রতিষ্ঠানের পাউডার ড্রিঙ্ক মিশিয়ে বানানো হয় লেবুর শরবত। দাম প্রতি গ্লাস ১০ টাকা। ক্রেতা সমাগম বাড়ে, যখন এসব পানীয়তে বরফের পরিমাণ থাকে বেশি।
তিনি বলেন, গরম বেশি হলে কাস্টমারও বেশি হয়, আর গরম কম থাকলে বেচাকেনাও কম হয়।
তার বিক্রি করা পানীয়তে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু মেশানো হয় না দাবি করে লোকমান জানান, এলাকার একটি বরফকল থেকে ৬৫ টাকা দামে বরফের চাঁই কিনে আনেন। এই শরবতে সেই বরফ দেয়া হয়।
লোকমান আলির সঙ্গে কথা বলার সময়ই একজন ক্রেতা আসেন, তার নাম ইদ্রিস মিয়া। পেশায় রিকশাচালক। তিনি লোকমানকে শরবত দিতে বললেন। লেবুর রসের সঙ্গে প্যাকেটের ‘ড্রিংক পাউডার’ মিশিয়ে বানানো শরবত পানের সময় কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। ইদ্রিস বলেন, এটা প্রায় প্রতিদিনই খাই। গরমে শুধু পানি না খেয়ে একটু লেবুর পানি খাওয়া শরীরের জন্য ভালো। যদিও বাইরের খোলা পানীয় এভাবে খাওয়া উচিত নয়। কিন্তু কি করবো, এত গরমে ঠান্ডা লেবুর শরবত না খেলে ভালো লাগে না।
তার পাশেই প্রায় দশ কদম দূরে আব্দুল হামিদ নামের একজন আখের রস বিক্রি করছেন। তিনি বলেন, আখের রসের সঙ্গে বরফের চির না দিলে কাস্টমাররা খেতে চায় না। যেদিন রসের সঙ্গে বরফ না দেই সেদিন বেচাকেনা হয় না বল্লেই চলে। কিন্তু আখের রসের সঙ্গে বরফের চির দিলে বেচাবিক্রি ভালো হয়। তাই খুব ভোরে এসব বরফের চির কিনে আনি। এতে খরচ একটু বেশি হয়। তবে বেচাকেনাও বেশি হয়।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
