খাশোগি হত্যায় সৌদি যুবরাজ সালমান জড়িত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯
ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তাদের সংশ্লিষ্টতার আলামত পেয়েছে জাতিসংঘ।
বুধবার সংস্থাটির বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড দাবি করেছেন, পর্যাপ্ত বিশ্বাসযোগ্য আলামত বিশ্লেষণের পর খাশোগি হত্যাকাণ্ডে বিন সালমানসহ অন্যান্য জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তারা জড়িত বলে নিশ্চিত হয়েছেন তিনি।
এ ঘটনায় তিনি যুবরাজ ও তার ব্যক্তিগত সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন। এছাড়া খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের তদন্তের মুখোমখি হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ক্যালামার্ড বলেছেন, ‘জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে একথা প্রমাণিত হয়েছে যে, তিনি পূর্বপরিকল্পিত ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এই হত্যাকাণ্ডের দায় সরাসরি সৌদি সরকারের।’
গেল বছরের ২ অক্টোবর একজন তুর্কি নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গিয়ে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন অনুসন্ধানী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। এ হত্যাকাণ্ডের প্রমাণ ধ্বংস করে দেয়ার জন্য তার মৃতদেহ টুকরো টুকরো করে কেঁটে এসিড দিয়ে ধ্বংস করে ফেলা হয়।
প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। এক পর্যায়ে খাশোগি কনস্যুলেট ভবনে হত্যার শিকার হয়েছেন বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে এ হত্যার সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়। রিয়াদ দাবি করে যে, কিছু ‘স্বেচ্ছাচারী’ নিরাপত্তা কর্মকর্তা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
খাশোগি হত্যার ঘটনায় ১১ জন সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়ে আসছে সৌদি সরকার। তবে তাদের বিচার প্রক্রিয়া চলছে অত্যন্ত গোপনে। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি শুনানি হয়েছে।
তবে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মিস ক্যালামার্ড ছয় মাস ধরে চালানো তদন্তের রিপোর্ট প্রকাশ করে আবারো ওই হত্যাকাণ্ডে সৌদি আরবের তরুণ ও প্রভাবশালী যুবরাজের জড়িত থাকার ইঙ্গিত দিলেন।
এর আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জিনা হ্যাসপেল তার সংস্থার তদন্তের জের ধরে হোয়াইট হাউজকে জানিয়েছিলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নির্দেশ ছাড়া খাশোগির হত্যাকাণ্ড সম্ভব হয়নি। এ ছাড়া, তুর্কি নিরাপত্তা বাহিনী বহু তথ্য-প্রমাণ তুলে ধরে শুরু থেকেই বলে এসেছে, বিন সালমানের সরাসরি নির্দেশে খাশোগি নিহত হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিন সালমানের সঙ্গে করা হাজার হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি রক্ষার স্বার্থে বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন।
এদিকে জাতিসংঘের বিশেষ দূতের এ প্রতিবেদন বরাবরের মতোই প্রত্যাখান করেছে সৌদি সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, এটা নতুন কিছু নয়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করেই মানবাধিকার পরিষদের দূত বারবার প্রতিবেদনে এসব কথা বলেছেন।
তিনি বলেন, এই প্রতিবেদনে অনেক স্পষ্ট দ্বন্দ্ব এবং ভিত্তিহীণ অভিযোগ রয়েছে যা এর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
