খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরাইল-যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪
সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলি স্বার্থ বা অবস্থানে প্রতিশোধমূলক হামলা অনিবার্য, তেহরানের এমন হুঁশিয়ারির পর আশঙ্কায় দিন গুনছে দখলদার ইসরাইল ও তার সব অপকর্মের সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই কুখ্যাত মানিকজোড়। তবে ইরান কখন এবং কীভাবে এ হামলা চালাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সবশেষ লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চলানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ।
এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ সপ্তাহে একটি আক্রমণ আসতে পারে।
ইরানের হুমকির পরও যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে রয়েছে জানিয়ে বাইডেন প্রশাসনের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ইসরাইলের যোগাযোগ রাখছি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেলো বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের পরিকল্পনার বিষয়ে কিছু জানা যায়নি।
৬০ লাখ ডলারের ইসরাইলি ড্রোন ফেলে দিলো হিজবুল্লাহ৬০ লাখ ডলারের ইসরাইলি ড্রোন ফেলে দিলো হিজবুল্লাহ
এর আগে গেলো সোমবার বিকেলে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসি’র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরাইল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেয়ার অধিকার রাখে।
কয়েক ঘণ্টার সংঘর্ষে গাজায় আরও ১৪ ইসরাইলি সেনা নিহতকয়েক ঘণ্টার সংঘর্ষে গাজায় আরও ১৪ ইসরাইলি সেনা নিহত
তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পরপরই ইসরাইলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরাইলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের।
এছাড়াও হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। আর এ গনহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল।
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
