খামেনির ওপর নিষেধাজ্ঞা আহাম্মকি কাজ: রুহানি
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
খামেনির ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা একটা আহাম্মকি এবং খুবই গর্হিত কাজ বলে মঙ্গলবার টিভিতে এক ভাষণে নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা কাজে আসবে না বলে রুহানি উল্লেখ করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার নিন্দা জানান। এসবের মধ্য দিয়ে হোয়াইট হাউজ মানসিক বৈকল্যরই পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন রুহানি।
দেশটির প্রেসিডেন্ট আরো বলেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করে দিয়েছে যে তারা মিছেই তেহরানের সঙ্গে আলোচনা চাওয়ার কথা বলছে।
একইসঙ্গে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত এটাই প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা চান না।
ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানের সরকার শত্রুতামূলক আচরণ করছে দাবি করে এর জন্য খামেনিকে দায়ী করেছেন। খামেনির পাশাপাশি ইরানের নৌবাহিনী, এয়ারোস্পেস ও ইসলামিক রেভোলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আট জ্যেষ্ঠ কমান্ডারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।
বিবিসি জানায়, এ সপ্তাহ শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞার এ খড়গের মধ্যেই ট্রাম্প বারবার বলে আসছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করা নিয়ে আলোচনা শুরু করতে ইচ্ছুক। যে চুক্তির আওতায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি হ্রাস করবে এবং মধ্যপ্রাচ্যে ক্ষতিকারক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।
ইরান চাইলে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত বলেও এর আগে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনীতির পথ বন্ধ হয়ে গেছে বলেই মন্তব্য করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি সতর্ক করে দিয়ে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জারিফের ওপর নিষেধাজ্ঞা কূটনীতির পথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ারই লক্ষণ।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
