খাবারের খোঁজে লোকালয়ে ৫০০ বানর, অসহায় ৭ গ্রামের মানুষ
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪
- খাবারের সন্ধানে লোকালয়ে পাঁচ শতাধিক বানর
- এক মাসে আক্রমণের শিকার প্রায় ২০ জন মানুষ
- ক্ষুধার্ত বানর মানুষের জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে
গাজীপুরের কাপাসিয়া সদর ও দুর্গাপুর ইউনিয়নের সাত গ্রামের বাসিন্দারা বানরের উপদ্রবে অসহায় জীবনযাপন করছেন। প্রায় পাঁচ শতাধিক বানর বন থেকে লোকালয়ে এসে খাবারের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। ওই বিশাল এলাকায় ফল ও ফসল রক্ষা করতে বানরগুলোকে তাড়াতে গিয়ে গত এক মাসে প্রায় ২০ জন মানুষ আক্রমণের শিকার হয়েছেন।
এই সাত গ্রামে ফসলের মাঠে বানরের কারণে কোনো ধরনের ফল, ফসল ও শাকসবজি উৎপাদন করতে পারছেন না কৃষকরা। অন্যদিকে খাদ্য সংকটের কারণে বিপুলসংখ্যক বানর মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এলাকাবাসী এ সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বরাইদ, দড়িমেরুন, পানবরাইদ, রাওনাট ও দুর্গাপুর গ্রামে এবং কাপাসিয়া সদর ইউনিয়নের নাকাসিনি ও পাঁচরুখি গ্রামে প্রতিদিন পাঁচ শতাধিক বানর দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। একসময় এসব বানর ওই এলাকার বনে অবস্থান করলেও সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য সংকটের কারণে এরা লোকালয়ে চলে এসেছে।
রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আঙ্গুর জানান, জঙ্গলে খাদ্য সংকটের কারণে বানরগুলো বাড়িতে এসে মূহূর্তের মাঝেই রান্না করা ভাত তরকারি, ধান, চাল, মুড়ি, ফলমূল, শাকসবজিসহ যে কোনো খাদ্য সামগ্রী নিয়ে চম্পট দিচ্ছে। এমনকি রান্নার সময় গৃহিণীরা রান্নাঘর থেকে এদিক-সেদিক গেলে অথবা একটু অন্যমনস্ক হলেও নিমিষেই খাবার নিয়ে উধাও হয়ে যায় তারা।
তিনি বলেন, ঘরের দরজা খোলা থাকলে বানর খাবার নিয়ে চলে যায় এবং গাছে কিংবা ঘরের চালে বসে সে খাবার খেয়ে পাতিল ফেলে দেয়। গত এক মাসে রাওনাট গ্রামের দুইজন শিশু ও দুইজন নারীসহ অন্তত ১১ জন ব্যক্তিকে বানরের দল আক্রমণ করেছিল। এদের মাঝে দুইজন শিশু ও একজন নারীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। এছাড়া একজন নারী বানরের আক্রমণ থেকে রেহাই পেতে দৌড় দিলে পড়ে গিয়ে হাত ভেঙে যায়।
বরাইদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য দিলীপ কুমার ধর (৬৫) বলেন, এলাকার উর্বর জমিতে চাষাবাদ করলে সব ধরনের শাকসবজি ও ফলমূল প্রচুর পরিমাণে উৎপাদন হয়। অথচ বানরের কারণে বেল, চালতা ও সিম ছাড়া অন্য কোনো ফল ও ফসল উৎপাদন করে সেগুলো পরিপক্ক করে ঘরে তোলা যায় না। এ কারণে সব ধরনের ফল, ফসল ও শাকসবজি বাজার থেকে কিনে খেতে হয়।
একই গ্রামের মুদি দোকানি বিপুল জানান, তাদের এলাকায় মুদি দোকান কিংবা টঙ দোকানের সামনের অংশে মালামাল ঝুলিয়ে রাখা যায় না। বানরের উপদ্রবের কারণে লোহার নেট কিংবা প্লাস্টিকের নেট দিয়ে মালামাল আটকে রাখতে হয়। দোকান বন্ধ করে কোথাও গেলে বানরেরা হাত ঢুকিয়ে মালামাল বের করে খেয়ে ফেলে।
একই গ্রামের চাকরিজীবী যুবক শোভন চৌধুরী বলেন, কেনাকাটা করে বাড়ি যাবার পথে অনেক সময় ক্ষুধার্ত বানর জিনিসপত্র ছিনিয়ে নেয়। বানরের কারণে গোসল করে বাড়ির উঠানে জামা শুকানো যায় না। তাছাড়া এলাকার অধিকাংশ টিনের চালে বানরের ছোটাছুটির কারণে তা নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি জানান, নানা সময় সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এলাকাবাসী আবেদন জানালে হয়ত সাময়িক খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু এতে পরবর্তী সময়ে বানর আরো বেশি হিংস্র হয়ে ওঠে। যদি এদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হয় তবে তারা যেমন সুস্থভাবে বেঁচে থাকতে পারত, গ্রামের মানুষও স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, ‘বন বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিপুলসংখ্যক বানরের পুনবার্সনের ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাগবে চেষ্টা করব।’
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
