ক্ষমা চেয়ে ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা
প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯
ভারতের উত্তর প্রদেশে প্রেমে ব্যর্থতার জেরে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেছেন ২২ বছর বয়সী এক তরুণ। এমন আত্মঘাতী সিদ্ধান্তের জন্য লাইভে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। এ কাণ্ড ঘটানোর আগে সুইসাইড নোটও লিখে গেছেন তিনি। সেখানে অবশ্য তার মৃত্যুতে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার রাজ্যের আগ্রা শহরের রাইভা গ্রামের একটি মন্দিরে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম শ্যাম সিকারওয়ার।
সবচেয়ে মর্মান্তিক হচ্ছে- শ্যামের বেশ কয়েকজন ফেসবুক বন্ধু লাইভে তার আত্মহত্যার ঘটনা দেখেছেন। তবে আত্মহত্যার সিদ্ধান্তের বিষয়ে আগে থেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নেন শ্যাম।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি অন্য একজনের সঙ্গে শ্যামের প্রেমিকার বিয়ে ঠিক হয়। এ ঘটনা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যার ঘটনার আগে চার পৃষ্ঠার একটি সুইসাইড নোটও লিখে যান শ্যাম।
সেখানে আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য পরিবারের কাছে ক্ষমা চান। পাশাপাশি তার অঙ্গপ্রত্যঙ্গ দান করে দিতে অনুরোধ করেন তিনি।
সুইসাইড নোটে শ্যাম লেখেন, ‘আমার ওকে (প্রেমিকা) ছাড়া শূন্য লাগছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি এটা মেনে নিতে পারছি না যে, অন্য কারো সঙ্গে ওর বিয়ে হয়ে যাচ্ছে। ওকে হারানোর যন্ত্রণা আমাকে এতটাই আক্রান্ত করেছে যে, আমি আমার চাকরিটাও খুইয়ে ফেলেছি।’
এদিকে ফেসবুকে চার মিনিটের লাইভে নিজের আত্মহত্যার ঘটনায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন ওই তরুণ। একই সঙ্গে নিজের মরদেহের কিছু ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার জন্য পরিবারের সদস্যদের প্রতি মিনতি জানান তিনি।
স্থানীয় আচনেরা স্টেশন হাউজের কর্মকর্তা অজয় কুশল বলেন, স্থানীয়রা মন্দিরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই তরুণের মরদেহ দেখতে পান। তদন্তে আমরা জানতে পেরেছি, প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার খবরে তিনি হতাশ ছিলেন। তার চাকরিও চলে গেছে। আমরা ময়নাতদন্ত শেষে ওই তরুণের পরিবারের সদস্যদের মরদেহ বুঝিয়ে দিয়েছি।
এদিকে এ ঘটনার পর থেকে শ্যামের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে রেখেছে তার পরিবার।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
