ক্যারিবীয় সাগরে ‘সাবমেরিন’ হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫
ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে
স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টােবর) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সাবমেরিনে হামলা চালিয়েছি, যা বিশাল পরিমাণ মাদক পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল।’
তবে ট্রাম্প কোনো প্রমাণ দেননি যে এটি আসলেই সাবমেরিন ছিল কিনা, বা কী ধরনের পণ্য বহন করছিল। তিনি বলেন, “এরা নির্দোষ মানুষ নয়। আমি খুব কম মানুষকেই চিনি যাদের কাছে সাবমেরিন আছে।” খবর আল জাজিরার।
সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৬ অক্টােবর) প্রথম এ ঘটনার খবর প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুইজন জীবিত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের অবস্থা বা বিচার হবে কিনা, তা এখনো অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও দুইজন নিহত হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এরা সন্ত্রাসী, একথা পরিষ্কার থাকা উচিত।’
ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত পাঁচটি হামলার কথা স্বীকার করেছে, যাতে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
মাদকবিরোধী যুদ্ধ না রাজনৈতিক সংকেত?
ওয়াশিংটন দাবি করছে, এসব হামলা ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকাতে চালানো হচ্ছে। তবে কোনো নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, নিহতদের মধ্যে তার দেশের নাগরিকও থাকতে পারে। ত্রিনিদাদ ও টোবাগোর একটি পরিবারও দাবি করেছে, তাদের এক আত্মীয় সাম্প্রতিক হামলাগুলোর একটিতে নিহত হয়েছেন।
ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে হামলাগুলোকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা মার্কিন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, কারণ মাদক পাচারকারীরা যোদ্ধা হিসেবে বিবেচিত নয়।
মাদুরোকে ‘সবকিছু দিতে রাজি’ বলে মন্তব্য ট্রাম্পের
বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে নানা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ, সে সবকিছু দিতে রাজি। কারণ সে জানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না।”
ট্রাম্প ও মাদুরোর মধ্যে শত্রুতার ইতিহাস দীর্ঘ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার পর ট্রাম্প মাদুরো সরকারের সঙ্গে কিছু সীমিত যোগাযোগ শুরু করেছিলেন।
বিশেষ দূত রিচার্ড গ্রেনেলকে কারাকাসে পাঠানো হয়েছিল আটক মার্কিন নাগরিকদের ফেরত আনতে ও অভিবাসন বিষয়ে আলোচনার জন্য।
তবে এ মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন গ্রেনেলের মিশন বাতিল করে, ফলে কূটনৈতিক সংলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গত আগস্টে ট্রাম্প মাদুরোর গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন।
যুদ্ধঘোষণার আশঙ্কা
ভেনেজুয়েলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পাশাপাশি ট্রাম্প নিজের নির্বাহী ক্ষমতা আরও সম্প্রসারিত করছেন। তিনি দাবি করছেন, যুক্তরাষ্ট্র “সহিংস অভিবাসী ও মাদক চক্রের আগ্রাসনের” মুখে পড়েছে।
এর আড়ালে তিনি ১৭৯৮ সালের ভিনদেশি শত্রু আইন অনুযায়ী যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগের পথ খুলেছেন।
ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নিজেই “ট্রেন দে আরাগুয়া” গ্যাংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক ও অপরাধীদের পাঠাচ্ছেন—তবে এর কোনো প্রমাণ দেননি।
জাতীয় গোয়েন্দা কাউন্সিলের (এনআইসি) এক প্রতিবেদনে এসব দাবি ভিত্তিহীন বলা হয়েছে।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
