ক্যাপিটল হিল থেকে ন্যান্সিকে‘উচ্ছেদ’ স্পিকার ম্যাকার্থি অপসারিত
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩
আজকাল রিপোর্ট-
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। মার্কিন আইনসভা কংগ্রেসে ভোটাভুটিতে অপসারিত হয়েছেন প্রতিনিধি পরিষদ বা হাউজের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনিই প্রথম যাকে হাউজ স্পিকার পদ থেকে অপসারণ করা হলো। স্পিকারের পদ শূন্য হওয়ার পর হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট্রিক ম্যাক হেনরিকে অস্থায়ী স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব ২১৬-২১০ ভোটে পাস হয়। নিজ দলের আটজন রিপাবলিকান সদস্য তাকে অপসারণের পক্ষে ভোট দেন। তারা সবাই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।
এর আগে, মঙ্গলবার দুপুরে ম্যাকার্থিকে সরাতে রিপাবলিকান ম্যাট গ্যায়েটজের প্রস্তাব আটকাতে ব্যর্থ হয় হাউস। যেখানে ১১ জন রিপাবলিকান প্রস্তাবনা আটকানোর বিপক্ষে ভোট দেন। এতে ম্যাকার্থি স্পিকার থাকবেন কি-না সেই ভোটাভুটি অবধারিত হয়ে পড়ে।
সরকার সচল রাখতে ফেডারেল শাট ডাউন ঠেকাতে শেষ মুহূর্তে ৪৫ দিনের স্বল্পমেয়াদি তহবিল বা স্টপগ্যাপ বিল পাস হয় কংগ্রেসে। এজন্য ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করতে হয় রিপাবলিকান স্পিকার ম্যাকার্থিকে। সেখানে যে কোনো বিপর্যয় মোকাবিলায় অর্থ বরাদ্দ রাখা হলেও বাদ দেয়া হয় ইউক্রেনে সহায়তা ছাড়ের বিষয়টি। হাউজ ও সিনেটে পাস হয় বিলটি, তাতে সই করে শাটডাউন থেকে দেশকে রক্ষা করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রক্ষণশীলরা বরাবরই হুমকি দিয়ে আসছিলেন, শাটডাউন এড়াতে নিজ চেম্বারে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়লে ম্যাকার্থিকে ক্ষমতাচ্যুত করা হবে। এরই ধারাবাহিকতায় রিপাবলিকান ম্যাট গ্যায়েটজ সোমবার গভীর রাতে অধিবেশনের শেষ সময়ে স্পিকারকে পদ থেকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্পিকার প্যাট্রিক ম্যাক হেনরি ডেমোক্র্যাট দলীয় সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ও তাঁর দীর্ঘ দিনের ডেপুটি স্টেনি হোয়ারকে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের অফিস ছাড়ার নির্দেশ দিয়েছেন।
তাদের দু’জনকে জানিয়ে দেয়া হয়েছে যে বুধবারই তাদের ব্যবহার করা অফিসের দরজায় নতুন তালা লাগিয়ে দেয়া হবে। মঙ্গলবার হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর অন্তর্বর্তী স্পিকার হিসেবে ম্যাক হেনরি মনোনীত হবার পর এই উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।
ওয়াশিংটনের বাইরে থাকা ন্যান্সি পেলোসি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘এটি পরিষ্কারভাবে ঐতিহ্য থেকে সরে আসা’। তার অফিস এখন ম্যাকার্থিতে দেয়া হবে বলে জানিয়েছেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান গ্যারেট গ্রেভস। তাঁর মতে, এই অফিস পূর্ববর্তী বা সদ্যবিদায়ী স্পিকারের পাওয়ার কথা। ন্যান্সি পেলোসি মঙ্গলবার সিদ্ধান্তটির সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী স্পিকারের প্রথম সিদ্ধান্ত হলো ক্যাপিটল হিল থেকে আমার অফিস অবিলম্বে খালি করার নির্দেশ।’ তিনি আরো বলেন, ‘এটা দুঃখজনক কারণ আমি বন্ধু ডিয়ারে ফেইনস্টেইন মৃত্যুতে শোক জানাতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম এবং অফিস থেকে আমার জিনিসপত্র সরিয়ে আনতে অপারগ’।
ফেইনস্টেইন প্রায় তিন দশক ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সাধারণত ক্যাপিটল হিলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে নেই এমন কোনো সদস্যের অফিস থাকে না। কিন্তু পেলোসি ও হোয়ারের অফিস ছিল সাবেক স্পিকার ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে।
ঐতিহ্যের কথা উল্লেখ করে ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি যখন স্পিকার ছিলেন তখন তাঁর পূর্ববর্তী রিপাবলিকান দলীয় স্পিকারকে অফিস বরাদ্দ দিয়েছিলেন।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
