ভারতে পাকিস্তানের হামলা ৫০ জন নিহত
আজকাল ঢাকা অফিস
প্রকাশিত: ১০ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তাানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে। রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে। ‘আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। জম্মুর পাঁচ জেলায় এটা ঘটছে,’ বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, ‘পাঠানকোট, জম্মু, উধমপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেই হামলা প্রতিহত করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।’ এনডিটিভি জানায়, সঙ্গে সঙ্গেই জম্মু ও কাশ্মীরের সব সেনাঘাঁটিতে আলো বন্ধ করে দেওয়া হয়। এলওসি থেকে দুই মাইল দূরের উরি সেক্টরেও ক্রমাগত ধেয়ে আসে মর্টার। রাজৌরিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।’ রাজস্থানের ফালোড়ি বিমান ঘাঁটির ২০ কিলোমিটার দূরে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। পুরো বিষয়টি সঙ্গে সঙ্গেই জানানো হয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে ফোন করে অবহিত করেন।
তবে জম্মু, পাঠানকোট, রাজস্থানের জয়সালমারসহ ভারত সীমান্তে হামলার ভারতীয় গণমাধ্যমের ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। রাতেই এক বিবৃতিতে নতুন এ ‘হামলা কাহিনী’ বানোয়াট ও রাজনৈতিক প্রপাগান্ডা বলে উড়িয়ে দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। দুদেশের চলমান এ উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার রাতের ‘ব¬্যাকআইট-সাইরেন’ হাওয়ার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। টাইমস অব ইন্ডিয়া বলছে, ফোনালাপে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমনের বার্তাই দেন রুবিও।
বৃহস্পতিবার ভোররাতে পাকিস্তাান ও আজাদ কাশ্মীরের মোট ৯ স্থানে হামলা চালায় ভারত। তবে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ছয় শহরের ৯ লক্ষ্যবস্তুর ২১ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী। ভারতের এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু তার এ হুমকির মাঝেই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, ভারত আবারও একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরও বলেছেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত চার সেনা আহত হয়েছেন। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এদিন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল¬াহ তারার বলেছেন, ২২ এপ্রিলের পর থেকে এ পর্যন্ত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচন্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। লাহোর শহরের আকাশে ড্রোন বিস্ফোরণ ও ভূপাতিত হওয়ার ঘটনা এবং হঠাৎ আকাশসীমায় হামলার আশঙ্কায় কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রাথমিক তথ্যও তারা পেয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে বিমানের উড্ডয়ন-অবতরণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অপারেশন সিঁদুর’র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারতের ১৫টি শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল পাকি¯া। তবে সেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পাকিস্তান। তবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পাঞ্জাবে এবার মক ড্রিল শুরু করেছে পাকিস্তান। পাশাপাশি লাহোর, ইসলামাবাদে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছিকে ভারত জানিয়েছে, প্রত্যাঘাতের পর পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় নয়াদিলি¬। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে। বৃহস্পতিবার ইরানের সঙ্গে যৌথ কমিশনের বৈঠকে দেওয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে শুরু থেকেই যুদ্ধ নয়, আমরা শান্তি চাই বলে আসছে পাকিস্তান সরকার। অন্যদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উলে¬খ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে সংঘর্ষ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি। হোয়াইট হাউজে এক বক্তব্যে ট্রাম্প আরও বলেছেন, ‘অবস্থা সত্যিই খুব ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
