কোমি ও নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেতিজিয়ার বিরুদ্ধে মামলা খারিজ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫
এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিজিয়া জেমসের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন এক বিচারক।
তার মতে, যিনি অভিযোগপত্র দাখিল করেন তিনি আইনি দৃষ্টিতে অবৈধভাবে ওই পদে নিয়োগ পান।
বিচারক ক্যামেরন কারি রায়ে বলেন, লিন্ডসে হ্যালিগানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্বাচন করেন। কিন্তু কখনওই ওই দায়িত্ব গ্রহণের যোগ্য ছিলেন না হ্যালিগ্যান। জেমস কোমি এবং লেতিজিয়া জেমস দু’জনই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন।
রায়ের পর হোয়াইট হাউস জানায়, কোমি ও জেমসের বিরুদ্ধে আনা অভিযোগের বাস্তবতা বদলায়নি এবং এই রায়ই চূড়ান্ত কথা নয়। ডোনাল্ড ট্রাম্প বারবার কোমি ও জেমসকে আক্রমণ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “তারা সবাই পুরোপুরি দোষী।” পরে যোগ করেন, “এখনই ন্যায়বিচার হওয়া চাই!!!”
হ্যালিগান ছিলেন হোয়াইট হাউসের সাবেক সহকারী। তিনি আগে কখনও কোনও মামলা পরিচালনা করেননি। বিচারক কারি লিখেছেন, তিনি গ্র্যান্ড জুরির সামনে অভিযোগ উপস্থাপনের অনুমোদন পাননি। রায়ে বলা হয়, “হ্যালিগানের ত্রুটিপূর্ণ নিয়োগ থেকে উদ্ভূত সব কার্যক্রম অবৈধ নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং সেগুলো বাতিল ঘোষণা করা হলো। এর মধ্যে কোমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করাও অন্তর্ভুক্ত।”
হ্যালিগানকে এরিক সিবার্টের স্থলাভিষিক্ত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে কোমি ও জেমসের বিরুদ্ধে অভিযোগ আনার নির্দেশের পর সেপ্টেম্বরে পদত্যাগ করেন সিবার্ট। বিচারক জানান, হ্যালিগানের নিয়োগ অন্তর্বর্তী মার্কিন অ্যাটর্নি নিয়োগবিষয়ক আইনের লঙ্ঘন।
আইন অনুযায়ী, অ্যাটর্নি জেনারেলের কাছে ১২০ দিনের মধ্যে অন্তর্বর্তী নিয়োগ দেওয়ার সুযোগ থাকে। এই সময়সীমা শুরু হয় ২১ জানুয়ারি, সিবার্টকে অন্তর্বর্তী অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়ার দিন থেকে। ২১ মে ১২০ দিনের সীমা শেষ হয়ে যায়। এরপর অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেওয়ার ক্ষমতা আর থাকে না। ফলে ২২ সেপ্টেম্বর থেকে হ্যালিগান ‘অবৈধভাবে দায়িত্ব পালন করছিলেন,’ বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলা খারিজ হয়েছে ‘উইদাউট প্রিজুডিস’ অর্থাৎ আইন মন্ত্রণালয় চাইলে ভবিষ্যতে আবার মামলা করতে পারে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আইন মন্ত্রণালয় খুব শিগগিরই খারিজের বিরুদ্ধে আপিল করবে। তার দাবি, হ্যালিগানের নিয়োগ আইনসম্মত ছিল এবং কোমি ও জেমসকে রক্ষা করার চেষ্টা করছেন বিচারক।
রায়ের পর কোমি বলেন, দ্বেষ ও অদক্ষতার ভিত্তিতে করা এই মামলা শেষ হওয়ায় কৃতজ্ঞ। তবে আমি জানি, ট্রাম্প সম্ভবত আমাকে আবারও টার্গেট করবেন।
কোমিকে ট্রাম্প বরখাস্ত করেন প্রথম দফায় প্রেসিডেন্সির সময় ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করার পর। এ বছরের সেপ্টেম্বর মাসে কোমির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি ও বিচার ব্যাহত করার অভিযোগ আনা হয়। ট্রাম্প প্রকাশ্যে এর আহ্বান জানানোর পর নতুন ফেডারেল প্রসিকিউটর নিয়োগ করে এই অভিযোগ দাখিল করা হয়।
জেমস বিবৃতিতে বলেন, তিনি রায়ে উচ্ছ্বসিত। তার ভাষায়- আমি নির্ভীক। নিউইয়র্কবাসীর জন্য প্রতিদিন লড়াই করছি এবং এই ভিত্তিহীন অভিযোগ আমাকে থামাতে পারবে না। জেমসের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগেই তার বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকেই তিনি ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হন। সূত্র: বিবিসি
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
