কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়ীতে, ১৩ জনের বয়স ১০-১৮
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪
কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ ও আহত হন অনেকে। এদের অধিকাংশ চিকিৎসা নেন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখন পর্যন্ত নিহতদের ৯৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৩ জনের বয়স ১৮ বছরের মধ্যে। বেশি নিহত হয়েছেন যাত্রাবাড়ীর সংঘর্ষে।
ঢামেক মর্গের তথ্য বই অনুযায়ী, বিক্ষোভ-সংঘর্ষে হাসপাতালটিতে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। হাসপাতালের মর্গে থাকা সংশ্লিষ্টরা জানান, ঢামেকের মর্গে এ পর্যন্ত ৯৩টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮৮টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এদের মধ্যে ২৮ জন যাত্রাবাড়ী এলাকায়, সাতজন বাড্ডা, পাঁচজন রামপুরা, চারজন লালবাগ, তিনজন মহাখালী, তিনজন নিউমার্কেট ও ৩৮ জন বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত হন।
নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী তিনজন, ১১-১৮ বছর বয়সী ১১ জন, ১৯-৩০ বছর বয়সী সংখ্যা ৪৬ জন এবং ৩১ এর বেশি বয়সীর সংখ্যা ২৮ জন।
পেশা বিশ্লেষণ করে দেখা যায়, নিহতদের ১৬ জন শিক্ষার্থী, ১৪ জন ব্যবসায়ী, ১৪ জন কর্মচারী, ৯ জন চাকরিজীবী, সাতজন অজ্ঞাতপরিচয়, সাতজন রিকশা ও ভ্যানচালক, পাঁচজন শ্রমিক, দুজন পুলিশ, দুজন সাংবাদিক, একজন আনসার, একজন ড্রাইভার ও অন্য পেশার ১০ জন আছেন।
নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ৩ জন, ১১-১৮ বয়সী ১১ জন, ১৯-৩০ বয়সী সংখ্যা ৪৬ এবং ৩১ এর বেশি বয়সীর সংখ্যা ২৮ জন
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতদের কারও মাথায় গুলি, কারও হাতে-পায়ে, কারও বুকে-পেটে। আহতদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কাউকে মৃত ঘোষণা করেছেন কাউকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছেন। কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়ছেন মৃত্যুর কোলে।
গত ১৯ জুলাই মিরপুর-১৩ নম্বর বিআরটিএর সামনে গুলিবিদ্ধ হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মামুন সর্দার। তার ভাই মুরাদ বলেন, ‘বুলেট বুকের ভেতরে ঢুকে পিঠ ছিদ্র করে বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। ভাইকে মিরপুর-১০ নম্বরের আল হেলাল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কোথাও ভর্তি করতে পারিনি। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। রক্তক্ষরণ কোনোভাবে কমানো গেলে বাঁচানো যেত।’
ঢামেক মর্গের ইনচার্জ রামু সাহা জানান, গত ২২ জুলাই ৬৮টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, পরের দিন ৮টি অজ্ঞাতপরিচয় মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। ২৪ জুলাই তিনজন, ২৫ জুলাই দুজন, ২৬ জুলাই দুজন, ২৭ জুলাই একজন ও ২৮ জুলাই একজনসহ হাসপাতালটিতে মোট ৯৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৫ জুলাই থেকে উত্তাল সারাদেশের শিক্ষাঙ্গন। ১৭ জুলাই থেকে আন্দোলন সহিংস রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়, যা ২০ জুলাই পর্যন্ত থেমে থেমে চলে। শিক্ষার্থীদের আন্দোলনে শেষ দিকে তৃতীয় পক্ষ ঢুকে সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর চালায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। জারি করা হয় কারফিউ। সরকারি হিসাবে এখন পর্যন্ত এ আন্দোলন ঘিরে সংঘর্ষে সারাদেশে ১৫০ জন নিহত হয়েছেন।
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
