কে কেন হামলা চালাল জানা গেল না কিছুই
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯
গত ১০ বছরে এমন সকাল দেখেনি শ্রীলঙ্কা। সকালের সূর্যের এনে দেয়া স্নিগ্ধ রোদ ম্লান হয়ে গেল রক্তের বন্যায়। গতকালের ভয়াবহ হামলার পর পেরিয়ে গেছে ২৪ ঘণ্টা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০-এ। হামলার পর দেশটির পুলিশ এ পর্যন্ত ২৪ জনকে আটক করলেও হামলার পেছনে কে বা কারা কলকাঠি নেড়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য আসেনি আন্তর্জাতিক গণমাধ্যমে।
এরআগে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার পর যেমন দেখা গেছে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে, এ হামলার পর তেমন কোনো চিত্র এখনও আসেনি দৃশ্যপটে। উল্টো শ্রীলঙ্কার ইসলামপন্থী যে উগ্র সংগঠনটিকে হামলার জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছিল তারা হামলার ঘটনায় শোক জানিয়ে বিচার দাবি করে বসেছে।
শ্রীলঙ্কার সরকারের তরফ থেকে বলা হচ্ছে গতকাল যে আটটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর মধ্যে কয়েকটি ছিল আত্মঘাতী।

গতকালের ওই হামলায় ২৯০ জন নিহত হওয়ার পাশপাশি আহত হয়েছেন প্রায় ৫০০ জন। নিহতদের মধ্যে বেশক’জন বিদেশি নাগরিকও রয়েছেন।
খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডের ধর্মীয় আনুষ্ঠানিকতা চলাকালে চালানো ওই হামলায় বিস্মিত গোটা দেশ। ২০০৯ সালে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হওয়ার পর থেকে রক্তের এমন খেলা দেখা যায়নি কখনও।
এই হামলার বিষয়ে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই সতর্ক করেছিল বলে গতকালই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। কিন্তু এরপরও পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়নি।
কেন পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়নি সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন বিক্রমাসিংহে।
তামিলদের জন্য স্বাধীন ভূখণ্ডের দাবিতে দীর্ঘ ২৬ বছর লড়াইয়ের পর তামিল টাইগারদের পরাজয়ের মধ্য দিয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের অবসান হয়। ওই যুদ্ধে ৭০ থেকে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়।

গৃহযুদ্ধ থামলেও শ্রীলঙ্কায় বিভিন্ন সময় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদ ও মুসলিমদের ওপর হামলার জেরে ২০১৮ সালে মার্চে দেশটিতে জরুরি অবস্থাও জারি করা হয়।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী শ্রীলঙ্কার ৭০.২ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। হিন্দু ও মুসলিম জনসংখ্যার হার যথাক্রমে ১২.৬ ও ৯.৭ শতাংশ। প্রায় ১৫ লাখের মতো খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষের বাস ভারত মহাসগারের দ্বীপ দেশ শ্রীলঙ্কায়।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
