কেমন কাটলো বাঙালির নববর্ষ?
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই দিনটিকে ঘিরেই সমৃদ্ধি আর সম্ভাবনার স্বপ্নে বিভোর হয় মানুষ। জীর্ণ পুরাতনকে বিদায় করে ঘরে তুলে সোনালী ফসল। পঞ্জিকার পাতায় দাগ কেটে সাজায় বেঁচে থাকার নানান রঙের নকশা।
বৈশাখকে স্বাগত জানাতে নববর্ষের প্রথম দিনে নানা আয়োজনে ব্যস্ত থাকে বাংলাদেশ। রমনায় বৈশাখী বন্দনার পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা। যেখানে ভাটিয়ালি আর বাউল গানের সুরে উল্লাসে মেতে ওঠে মানুষ।
১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিনটিও ছিল উৎসবমুখর। রোববার প্রথম প্রহরে রমনা বটমূলে শুরু হয় বৈশাখী প্রার্থনা। বাংলা নববর্ষের প্রথম দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাগললিত পরিবেশন করেন শিল্পী অসিত কুমার দে। কেন্দ্রীয় ছায়ানটের এই অনুষ্ঠানে শুভবোধ জাগানোর আহ্বান জানিয়ে সকাল ৯টা পর্যন্ত চলে গান, বাঁশি আর রাগ সংগীতের মূর্ছনা।
এরপর শুরু হয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। চারুকলার বকুলতলা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় বাঘ-ভাল্লুকসহ বিভিন্ন পাখির মুখোশ নিয়ে হাজার হাজার বাঙালি অংশ নেয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ছোট ছোট গানের আসর বসে। কলা ভবনের সামনে বাংলা বিভাগের আয়োজনে চলে গ্রামীণ যাত্রাপালা।
এভাবেই বৈশাখের প্রথম দিনটি দেখতে দেখতে ফুরিয়ে যায়। কেমন কাটলো এবারের বর্ষবরণের উৎসব? রাজধানীর শাহবাগে বৈশাখ উদযাপন করতে আসা সারা তাসনিম বললেন, অতিরিক্ত গরম ছাড়া সবকিছুই ভালো ছিল। এবার রাস্তায় মানুষ কম ছিল, তাই দিনটিকে নিজের মতো করে উপভোগ করা গেছে।
তাহসিন আহমেদ রেজোয়ান জানালেন, বৈশাখের সব আয়োজনই সুন্দর ছিল। তবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ঠিকমতো উপভোগ করতে পারেননি তিনি। শৃঙ্খলাার দায়িত্বে থাকা লোকদের সংখ্যা আরো কম থাকলে ভালো হতো বলে মনে করেন তাহসিন।
এবারের নববর্ষে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছিল র্যাব, পুলিশ ও সোয়াতের সদস্যরা। তবে নিরাপত্তা রক্ষায় দারুণ ভূমিকা রাখা এসব বাহিনী নিয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ শোনা যায়নি। বর্ষবরণে ঘুরতে আসা বেশিরভাগ দর্শনার্থীরাই ধন্যবাদ দিয়েছেন তাদের।
এবারের বর্ষবরণের আয়োজনে ছিল না ভুভুজেলার উৎপাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় বিকট এই যন্ত্রটি বিক্রয় হয়েছে কম। দু'একজন যারা বাজিয়েছে তাদেরকেও থামতে হয়েছে অন্যদের আপত্তিতে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারিয়া আহমেদ বলেন, অন্যান্য বছর ভুভুজেলার শব্দ হলের ভিতরে আমরা থাকতে পারতাম না। এবার পরিবেশ খুব শান্ত গেছে। বৈশাখের মতো এতো বড় একটি উৎসব প্রতি বছর যেন এভাবেই উদযাপন করা হয়।
এদিকে এবারের বৈশাখকে আন্তর্জাতিক রূপ দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। ওয়েবসাইটটি তাদের হোমপেজে দেখাচ্ছে, বিভিন্ন রঙে আঁকা একটি বাঘকে বাঁশের মাথায় তুলে ধরে শোভাযাত্রায় অংশ নিচ্ছে কিছু মানুষেরা।
মূলত বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী এ ডুডলের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। এর সঙ্গে বৈশাখ নিয়ে বিভিন্ন ইংরেজি আর্টিকেল জুড়ে দিয়ে বাংলা নববর্ষকে বাইরের দেশে মানুষের কাছেও পরিচিত করেছে প্রতিষ্ঠানটি।
গুগল ‘শুভ পহেলা বৈশাখ’ লিখে বাংলাদেশী মানুষকে শুভেচ্ছা জানিয়েছে।
গুগল যে মঙ্গল শোভাযাত্রাকে তোলে ধরেছে সেটি ১৯৮৯ সাল থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বের হয়েছিল এই শোভাযাত্রা।
২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে তাদের ‘রিপ্রেজেনটেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির’ তালিকায় অন্তর্ভুক্ত করে। এ বছর বর্ণাঢ্য এই আয়োজন পা রাখল ৩০ বছরে।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
