কেনিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৩, আহত দুই শতাধিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪
কেনিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে নাইরোবির এমবাকাসি জেলায় এ বিস্ফোরণ ঘটে।
কেনিয়ান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গ্যাস পরিবহনকারী একটি লরি বিস্ফোরিত হলে আগুনের বিশাল কুণ্ডলী তৈরি হয়। এতে বেশ কিছু বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থলের পাশে থাকা কয়েকটি ফ্লাটে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রথমে অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিস্ফোরণ একটি গ্যাস উৎপাদন কারখানায় ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
এমবাকাসির পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কেনিয়া রেড ক্রস বলেছে, তারা আহত অবস্থায় অন্তত ২৭১ জনকে হাসপাতালে নিয়ে গেছে এবং ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা মওয়াউরা বলেন, বিস্ফোরণে সৃষ্ট আগুনের গোলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি উড়ন্ত গ্যাস সিলিন্ডার একটি গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে আঘাত করলে সেখানেও আগুন ধরে যায়।
তিনি এক বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডটি ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি যানবাহন এবং বাণিজ্যিক সম্পত্তির ক্ষতি করেছে। দুঃখজনকভাবে, আশপাশের আবাসিক ভনগুলোতেও আগুন লেগে গিয়েছিল। গভীর রাত হওয়ায় সেসময় অনেক বাসিন্দা বাড়ির ভেতরে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে শক্তিশালী কম্পন অনুভব করেছেন তারা।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
