কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে টানার চেষ্টায় বাইডেন, ট্রাম্পকে আক্রমণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। শনিবার তিনি বলেছেন, কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। সাবেক এ প্রেসিডেন্ট মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ট্রাম্প।
শনিবার সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের সমর্থন জোরদারের অংশ হিসেবে অঙ্গরাজ্যটি সফরে যান বাইডেন। অঙ্গরাজ্যটি কৃষ্ণাঙ্গ ভোটারদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে একটি নৈশভোজেও অংশ নেন বাইডেন।
নৈশভোজের সময় দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় কৃষ্ণাঙ্গসহ বিপুলসংখ্যক মার্কিন নাগরিককে সহযোগিতা করতে পেরেছেন। যেমন হোয়াইট হাউসে কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য রাখা হয়েছে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের কলেজ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোতে বড় বিনিয়োগ করেছেন, ইনসুলিনের খরচ কমিয়েছেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারীকে নিয়োগ দিয়েছেন।
বাইডেন বলেছেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। তবে বাইডেন যখন কথা বলছিলেন, তখন বিক্ষোভকারী ব্যক্তিদের হট্টগোলের কারণে তিন দফায় তা বাধাগ্রস্ত হয়। বিক্ষোভকারী ব্যক্তিরা ইসরায়েলের সঙ্গে বাইডেনের সুসম্পর্ক নিয়ে ক্ষুব্ধ। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ করেন।
২০২০ সালে বাইডেনকে ভোট দিয়েছেন, এমন কিছু কৃষ্ণাঙ্গ ভোটারও এখন বাইডেনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জয় পাওয়ার সম্ভাবনা কম। তবে বাইডেন আশা করেন, সাউথ ক্যারোলাইনার দিকে মনোযোগী হলে ডেমোক্র্যাটদের প্রতি কৃষ্ণাঙ্গদের সমর্থন বাড়বে।
বাইডেন মনে করেন, ২০২০ সালের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও একই ফল আসবে। তিনি বলেন, ট্রাম্প আজকাল কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তিনি মনে হচ্ছে নিকি হ্যালি আর ন্যান্সি পেলোসির মধ্যে পার্থক্য করতে পারছেন না।
সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্প তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হ্যালির নাম বলতে গিয়ে বারবারই পেলোসির নাম বলছিলেন। পেলোসি হলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার।
নৈশভোজে যাওয়ার পথে বাইডেন ও প্রতিনিধি পরিষদের সদস্য জেমস ক্লিবার্ন কলাম্বিয়া শহরের একটি সেলুনে ঢোকেন। সেখানে থাকা গ্রাহকদের বেশির ভাগই ছিলেন কৃষ্ণাঙ্গ। বাইডেন ও ক্লিবার্ন তাঁদের সঙ্গে করমর্দন করেন ও সেলফি তোলেন।
বাইডেন বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাউথ ক্যারোলাইনাতে প্রাথমিক বাছাইপর্বে জয়ের মধ্য দিয়ে তাঁর প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হয়েছিল।
জো বাইডেন বলেন, ‘সত্যি কথা বলতে সাউথ ক্যারোলাইনার মানুষ না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আপনাদের কারণে আমি প্রেসিডেন্ট হয়েছি।’
আগামী ৩ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের প্রার্থী নির্বাচনের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এতে বাইডেন খুব সহজ জয় পাবেন বলে মনে করা হচ্ছে।
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
