কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫
আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছিলেন, তখন একটি আশাবাদী পরিবেশ তৈরি হয়। কিন্তু বৈঠক শুরুর পর থেকে সবকিছু অস্পষ্ট হতে শুরু করে।
সিএনএন জানায়, প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকের পর দুই প্রেসিডেন্ট অগ্রগতি ঘোষণা করতে বেরিয়ে আসেন। কিন্তু তারা ঠিক কী অর্জন করেছেন তা ব্যাখ্যা না করেই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান তারা। তবে কোনো চুক্তি হয়নি। ট্রাম্প যে যুদ্ধবিরতি চেয়েছিলেন, বৈঠক শেষে বাস্তবে তেমন কিছুই দেখা গেল না।
ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। যার বেশিরভাগই আমি বলব। তবে কয়েকটি বড় বিষয় আমরা অর্জন করতে পারিনি। তবে আমরা কিছুটা অগ্রগতি করেছি। তবে একটি চুক্তি না হওয়া পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব।
ট্রাম্প পুতিনকে বলেন, আমরা খুব শিগগির আপনার সঙ্গে কথা বলব এবং সম্ভবত খুব শিগগির আমাদের দেখা হবে। এ সময় পুতিন ইংরেজিতে বলেন, পরেরবার মস্কোতে।
পরে দুজন সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে বেরিয়ে যান। এতে স্পষ্ট হয়, বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। পরিস্থিতি এমনই হবে, তা বৈঠক শুরুর পর থেকে ক্রমেই স্পষ্ট হচ্ছিল।
এপি জানায়, ট্রাম্প-পুতিন যখন এলমেনডর্ফ বিমানঘাঁটির টারমাকে একে-অপরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনই ইউক্রেনে হামলার সতর্কতায় সাইরেন বেজে ওঠে। এর মাধ্যমে পুতিন তার যুদ্ধের ইচ্ছাকেই জানিয়ে রাখলেন। অথচ ট্রাম্প তাকে সম্মানের চাদরে ঢেকে দিয়েছিলেন।
অগ্রগতি কিন্তু চুক্তি নয়
ট্রাম্প-পুতিন উভয়ই ঘণ্টাব্যাপী বৈঠকের একটি অস্পষ্ট তথ্য দিয়েছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং অনেক বিষয়ে একমত হয়েছি। আমরা শান্তি চুক্তি করতে পারিনি, কিন্তু আমাদের চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা আছে।
বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি জানেন না আলোচনা সফল হবে কিনা। বৈঠকের পরও বিষয়টি অস্পষ্ট ছিল।
ট্রাম্প বা পুতিন কেউই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কিকে পরবর্তী ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের সম্ভাবনা সম্পর্কে কিছুই বলেননি। অথচ ট্রাম্প পরবর্তী বৈঠকটির ব্যাপারেই আগে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ট্রাম্পের লিমোজিনের জানালা দিয়ে উঁকি দেওয়ার সময় পুতিনের হাসিই বলে দেয়, তিনি খোশমেজাজে আছেন। কারণ ২০২২ সালের ইউক্রেনে আক্রমণ করার পর বিশ্বনেতাদের কাছ থেকে একঘরে হিসেবে আছেন। যুক্তরাষ্ট্রে পা দিয়েই পুতিন হাসি দিয়ে বোঝাতে চাইলেন, তিনি বিশ্বের শক্তিশালী দেশেই সর্বোচ্চ সম্মান পেলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের হাসিমুখে অভিবাদনকে ‘ঐতিহাসিক করমর্দন’ হিসেবে প্রশংসা করা হয়। পুতিন যখন ট্রাম্পের সাঁজোয়া যানে আরোহণ করেন, তখন তার একটি অস্বাভাবিক অঙ্গভঙ্গি দেখা যায়। যা মুহূর্তের মধ্যে রাশিয়ান নেতার বিশ্বব্যাপী কূটনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত তুলে ধরে। অগ্রগতি ছাড়াই যেন বিজয় পেলেন তিনি।
ট্রাম্প যখন অবতরণ করছিলেন, ঠিক তখনই অবাক করা ঘটনাটি ঘটে। ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন না। এর পরিবর্তে কেবল দুই নেতার দুজন করে সহকারী বৈঠকে যোগ দেবেন। অথচ এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, শীর্ষ সম্মেলনে দুই নেতার একান্ত সাক্ষাৎ অন্তর্ভুক্ত থাকবে।
একজন মার্কিন কর্মকর্তা এনপিআরকে বলেন, এই পরিবর্তনটা অনেক দেরিতে ঘটেছে, যার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে টারমাক থেকে বৈঠকের কক্ষে যাওয়া পর্যন্ত অতি সংক্ষিপ্ত যাত্রাই ট্রাম্পের লিমোজিনে দুই প্রেসিডেন্টের সঙ্গে কেউই ছিল না। তখন তারা কী নিয়ে কথা বলেছেন, তা কেবল তারাই জানেন। সূত্র: এপি নিউজ, সিএনএন, এনপিআর
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
