কিশোরের হাতে অবৈধ লেগুনা, বাড়ছে দুর্ঘটনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
সড়কে আতঙ্কের এক নাম লেগুনা। অনুমোদনহীন বিপজ্জনক ও প্রাণঘাতী এ যান দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীজুড়ে। ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট না থাকলেও পুরাতন মাইক্রোবাস কেটে একের পর এক তৈরি করা হচ্ছে লেগুনা।
রাজপথে বিধি-নিষেধ থাকায় নগরীর অলিগলি এমনকি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে অবাধে নামানো হচ্ছে লক্কর-ঝক্কর মার্কা এসব গণপরিবহন। বৈধতা না থাকায় চলছে অদক্ষ চালক দিয়ে। ফলে প্রতিদিন বাড়ছে সড়ক দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা।
বিআরটিএ’র তথ্যমতে, রাজধানীতে পাঁচ হাজারের মতো বৈধ লেগুনা চললেও প্রকৃত পক্ষে চলাচল করে এর দ্বিগুণেরও বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীর প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব লেগুনা।
অনুসন্ধানে জানা যায়, এসব লেগুনার অধিকাংশের চালকই ১৪-১৬ বছর বয়সী কিশোর। যাদের নেই কোনো লাইসেন্স। সরেজমিনে নগরীর বেশ কিছু লেগুনা স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, লাইসেন্সবিহীন কিশোর । পরিচয় গোপন রেখে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে লেগুনা স্ট্যান্ডে কথা হয় কয়েকজন কিশোর চালকের সঙ্গে।
সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ লেগুনা চালকই কিশোর। নেই গাড়ি চালানোর লাইসেন্সও। ফারুক নামে এক লেগুনা চালক সাংবাদিকদের বলেন, ‘আমার লাইসেন্স করার বয়স হয়নি কিন্তু আমি লেগুনা চালাতে পারি। ওস্তাদ গো ধইরা ভুয়া জন্ম সনদ বানাইয়া লাইসেন্স তৈরি করতে দিছি। পাইয়াও যামু কয়েক দিনের মধ্যে।
এতো অল্প বয়সে কী করে হেলপার হলে এমন প্রশ্নের জবাবে রাকিব, রাজু, শাকিল নামের তিনজন জানায়, ‘কী কইত্যাচেন আমগো, দ্যেইকা কি হেলপার মনে হয়? এহ্যানে তিনজনই ড্রাইভার, বুঝবার পারচেন।’
গত সেপ্টেম্বর থেকে রাজধানীর প্রধান সড়কে লেগুনা নামের এ যান চলাচল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। অল্প কিছুদিন বিরতি দিয়ে ফের নগরীর সড়কে নামে লেগুনা। কিশোর চালক-হেলপাররা আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী।
বিষয়টি নিয়ে হিউম্যান হলার সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বলেন, সহজ শর্তে লাইসেন্স দেয়ার জন্য আমরা দীর্ঘদিন বলে আসছি।
এ বিষয়ে ট্রাফিক এডিসি এডমিন গোবিন্দ চন্দ্র পাল বলেন, রাজধানীতে লেগুনা চলাচল অবশ্যই অপরাধ। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নিতে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হবে।
ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে লেগুনা স্ট্যান্ডের যাত্রী রাফিয়া আক্তার কনা বলেন, জীবনের ঝুঁকি নেয়া ছাড়া কিছুই করার নেই। সময় মত অফিসে যাওয়ার জন্য বাস পাওয়া যায় না। আর দু একটা পাওয়া গেলেও গেট থাকে বন্ধ। সকালে অফিসে যাওয়া ও ফেরার সময় বাধ্য হয়েই আমরা লেগুনায় উঠি।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
