কাশেমীর পোষ্টারে নেই খালেদা-তারেক, ক্ষোভ বিএনপির তৃণমূলে
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসেইন কাশেমীকে মনোনয়ন দেয়া হলেও তার নির্বাচনী পোষ্টারে নেই তারেক ও খালেদা জিয়ার ছবি।
এই আসনে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, বিএনপি নেতা শাহ আলম, মামুন মাহমুদসহ রাজনীতির মাঠ কাঁপানো বিএনপির হেভীওয়েট প্রার্থীদের বাদ দিয়ে ধানের শীষ প্রতীক দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় মনির হোসেইন কাশেমীকে।
নির্বাচনী প্রচার-প্রচারণায় না নামতেই এবার তিনিই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি বাদ দিয়ে নির্বাচনী পোষ্টার ছাপিয়ে বিএনপি নেতাকর্মীদের চক্ষুশূল হয়েছেন কাশেমী। তাঁর এমন আচরণে ক্ষুদ্ধ হয়ে উঠেছে বিএনপির শীর্ষ নেতা ও তৃণমূল কর্মীরা।
ক্ষুদ্ধ হয়ে বিএনপির শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, নারায়ণগঞ্জ-৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোটের স্বার্থে আমাদের হেভীওয়েট প্রার্থীদের বাদ দিয়ে যখন কাশেমীকে মনোনয়ন দেয়া হয়েছিলো এ নিয়ে আমরা টু শব্দটুকু পর্যন্ত করিনি।
গণতন্ত্র ফিরিয়ে আনতে, চেয়ারপারসনকে বন্দীদশা থেকে মুক্ত করে আনতে এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ঐক্যফ্রন্টের প্রার্থীকে জেতাতেই নির্বাচনের মাঠে মনোনিবেশ করছিলাম। অথচ তিনি আমাদের মার্কা ব্যবহার করে আমাদের দল কিংবা নেত্রী কাউকেই নির্বাচনী পোষ্টারে স্থান দেননি। এমন প্রার্থীর পক্ষে কি করে বিএনপির সবাই একত্রিত হতে পারে?
বিএনপির শীর্ষ নেতারা উদাহরণ টেনে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী করা হয় খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল বাছিত আজাদকে।
তিনি তাঁর নির্বাচনী প্রচারণার পোষ্টারে ঠিকই বিএনপি চেয়ারপারসনের ছবি ব্যবহার করেছেন। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কাশেমী বেগম জিয়ার ছবি ব্যবহার না করার কারণ কি? এতে রুষ্ঠ হয়েছে বিএনপির তৃণমূল। ঐক্যফ্রন্ট করার মূল টার্গেটই ছিলো বেগম জিয়ার মুক্তি। এই দাবিতে জোট হয়েছে। কিন্তু কাশেমী সাহেব প্রচারণায় না নামতেই সেসব বেমালুম ভুলে গিয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের দিন ধানের শীষ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসেইন কাশেমী জানিয়েছিলেন, বিএনপির সকল নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে তিনি প্রচার-প্রচারণায় নামবেন।
এখন প্রশ্ন উঠেছে, তিনি কোন বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে এমন নির্বাচনী পোষ্টার ছাপিয়েছেন। যেই পোষ্টারে বিএনপির প্রতীক স্থান পেলেও দলটির কোন নেতা, নেত্রীর স্থান হয়নি। তিনি এমন কাজ করে বিএনপি নেতাকর্মীদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন বলে মত বিএনপির তৃণমূল কর্মীদের।
ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন জানিয়ে দলের উপর আস্থা রেখে স্বতন্ত্র পার্থী হিসেবে মনোননয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করে নেয়া গিয়াস উদ্দিনও তাঁর উপরে ভরসা করেছিলেন। এমন বিশ্বাসের এই প্রতিদান দিলেন কাশেমী।
বিএনপির তৃণমূল জানায়, কোথাকার কোন কাশেমীকে এনে ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয়েছিলো আমরা কিছু বলিনি। তাঁর পক্ষে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলাম। অথচ কাশেমী সবকিছুতে শুরুতেই জল ঢেলে দিলেন। তৃণমূল বিএনপি কাশেমীর এমন দৃষ্টতায় অনেক ব্যথিত হয়েছে।
তিনি যতক্ষণ না পর্যন্ত তাঁর এমন কাজে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেনা, বিএনপি চেয়ারপারসনের ছবি দিয়ে পুনরায় পোষ্টার না ছাপাবেন ততক্ষণ পর্যন্ত তাঁর পক্ষে কোন প্রচারণায় নামবেনা বিএনপির তৃণমূল।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
