কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৪
দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে তিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। পণ্যবাহী জাহাজে হুথিদের হামলায় প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামের ওই পণ্যবাহী জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ওই জাহাজটিতে হামলা চালানো হয়।
হুথিরা শুরু থেকেই বলে আসছে যে, গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতে তারা ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে। যতদিন পর্যন্ত ইসরায়েল সেখানে সংঘাত থামাবে না ততদিন পর্যন্ত তারা জাহাজে হামলা বন্ধ করবে না। ফিলিস্তিনিদের প্রতি জোরালো সমর্থন প্রদর্শন করতেই তারা একের পর এক ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে।
মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, হুথিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে।
এক বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, ট্রু কনফিডেন্সের ক্রুরা হুথি নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেছে। এদিকে ইয়েমেনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বলছে, জাহাজে হামলার ঘটনা হুথিদের হামলার অনিবার্য পরিণতি। তাদের এই আক্রমণ বন্ধ করতে হবে।
এর আগে মার্কিন এবং ব্রিটিশ কর্মকর্তারা জানান, জাহাজে হামলার ঘটনায় দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। ওই জাহাজে ২০ জন ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের এবং ১৫ জন ফিলিপাইনের নাগরিক। এছাড়া দুজন শ্রীলঙ্কান ও একজন নেপালি সশস্ত্র প্রহরীও ওই জাহাজে অবস্থান করছিলেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
