কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩
শুধু ওয়ানডে অধিনায়কের পদ কিংবা ওয়ানডে ক্যারিয়ার থেকে নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। আজ (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে এক সংবাদ সম্মেলনে তামিম এ ঘোষণা দেন।
বুধবার রাতে তামিম যখন হঠাৎ সংবাদ সম্মেলনের কথা জানান, তখন থেকেই জল্পনা-কল্পনার ডালপালা গজাচ্ছিল। তামিম কী ঘোষণা দেবেন সংবাদ সম্মেলনে? তিনি কি চলতি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেবেন? নাকি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলবেন? নাকি পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন?
এমন জল্পনা-কল্পনার সমাপ্তি টেনে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিনমাস এবং পাকিস্তান-শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের পৌনে দুই মাস আগেই বিদায় বলে দিলেন তামিম। সে সঙ্গে হঠাৎ শেষ হয়ে গেলো তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার।
সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
তামিমের সংবাদ সম্মেলন, যে কারণে হোটেল টাওয়ার ইন পরিণত হয় জনাকীর্ণ পরিবেশ। সেখানে তামিম এসে সবাইকে অনুরোধ করেন, ‘আল্লাহর ওয়াস্তে আমাকে দুইটা মিনিট কথা বলতে দেন।’ এরপর অবসরের ঘোষণার প্রসঙ্গ টেনে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন।’
এরপর তামিমের গলা ধরে আসে। কান্নাভেজা কণ্ঠে কিছুটা ডুকরে উঠে সময় নিয়ে বলেন, ‘আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তামিমের। এরপর পর্যায়ক্রমে ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০০৮ সালে টেস্ট অভিষেক হয় তার। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি।
টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে করেছেন ১৭০১ রান। এই সংস্করণে দেশের হয়ে একমাত্র তামিমই সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।
তামিমের ফিটনেস এবং খেলা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। পিঠ, হ্যামস্ট্রিং এবং গ্রোয়েন ইনজুরি তাকে বারবার বাধা দিচ্ছিল বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। প্রতিটি সিরিজ আসলেই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছিল তার।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও পিঠের পুরোনো ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন। ওয়ানডে সিরিজের আগেও ঠিক একই সমস্যা।
তবুও তামিম ঘোষণা দেন, আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন এবং খেলতে নেমে নিজের ফিটনেস পরীক্ষা করবেন।
তার এ কথা নিয়েই দারুণ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ফোন করে দীর্ঘক্ষণ এ নিয়ে কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর পাপনও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জানান, খেলতে নেমে ফিটনেস পরীক্ষা করবে- এ আবার কেমন কথা।
শেষ পর্যন্ত সব বিতর্ক পাশে ঠেলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম এবং ব্যাট করতে নামার পর দেখা গেলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করছেন তিনি। তার ফিটনেস লেভেলও যে মারাত্মক খারাপ পর্যায়ে, সেটাও স্পষ্ট দেখা গেছে।
বুধবার রাতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হারের পর হোটেলে ফিরেই সংবাদ মাধ্যমের কাছে হঠাৎ বার্তা পাঠান তামিম ইকবাল। সেখানে তিনি জানান, আজ দুপুর ১২টায় তিনি মিডিয়ার সামনে কথা বলবেন।
অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে এই সংবাদ সম্মেলন ডাকলেন তিনি। তবে আজ বেলা ১১টার দিকে জানান, সংবাদ সম্মেলন করা হবে দুপুর দেড়টায়, চট্টগ্রামের জুবিলি রোডের হোটেল টাওয়ার ইনে।
নির্ধারিত সময়ই শুরু হয় সংবাদ সম্মেলন। সেখানে শুরুতেই সব বিতর্ক থামিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। অর্থাৎ ভারতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপটাও আর খেলা হচ্ছে না দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারের।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
