কাতার বিশ্বকাপ হবে পরিবেশবান্ধব
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
আজকাল ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটছে। কাতারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আগামী রোববার। মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। থাকছে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের একমাত্র দেশ কাতার, যারা প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। এশিয়া মহাদেশে এর আগে মাত্র একবার বিশ্বকাপ আসর বসেছিল। ২০০২ সালের আসরে যৌথ আয়োজক ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। এ বিষয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘করোনা মহামারির পর পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধার প্রথম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। আরব বিশ্বে ভিন্নধর্মী এক আয়োজন করতে কাতার প্রতিজ্ঞাবদ্ধ।’ বিশ্বকাপের আগের টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়েছিল জুন-জুলাই মাসে। কাতারে ব্যতিক্রম।
উত্তপ্ত আবহাওয়ার কারণে দেশটিতে শীতকাল অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। এই সময়ে বিশ্বকাপ নিয়ে পক্ষে-বিপক্ষে মত আছে অনেক। ইউরোপিয়ান লীগে নভেম্বর-ডিসেম্বর মাসে খেলার মধ্যে থাকেন ফুটবলাররা, সেক্ষেত্রে বিষয়টিকে ইতিবাচকই মনে করছেন ডেভিড বেকহাম। সাবেক এই ইংলিশ তারকার মত, ‘২৫টির মতো ম্যাচ খেলার পর মাঠে নামছে ফুটবলাররা।
এ সময়ে তাদের স্ট্যামিনা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এ কারণে কাতারে এমন পারফরম্যান্স দেখা যাবে, যা সম্ভবত ইতিপূর্বে কখনো দেখা যায়নি।’ কাতারের আঁটসাঁট লোকেশনের সুবিধাও নিতে পারবেন ফুটবলাররা। বিশ্বকাপের স্টেডিয়ামগুলো খুব কাছাকাছি দূরত্বে বানানো হয়েছে। মাত্র ৫৫ কি. মি. জায়গার মধ্যেই নির্ধারিত ৮টি ভেন্যু। বিশ্বকাপের ইতিহাসে কোনো আসরেই ভেন্যুগুলো এত অল্প ব্যাসার্ধের মধ্যে ছিল না। এতে করে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের। ডেভিড বেকহাম বলেন, ‘খেলোয়াড়দের জন্য ব্যাপারটা স্বপ্নের মতো। আগের বিশ্বকাপেও ছোটাছুটির খুব ধকল গেছে।’ কাতারে প্রথমবার দেখা যাবে নারী রেফারি। ম্যাচ পরিচালনার জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এদের মধ্যে নারী রেফারি হচ্ছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টেফানি ফ্রাপার এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। এ তিনজন ছাড়াও সহকারী নারী রেফারি হিসেবে থাকছেন ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত। এবার দেখা যাক টেকনোলজির দিক থেকে নতুন কী কী থাকছে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে প্রথমবার দেখা গিয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ব্যবহার। সেটিকে আরও উন্নত করা হয়েছে।
অফসাইডের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে চালু হচ্ছে সেমি-অটোমেটিক অফসাইড প্রযুক্তি। ভেন্যুগুলোতে বসানো হয়েছে ১২টি ট্র্যাকিং ক্যামেরা। খেলা চলাকালে কেউ অফসাইডে পড়লে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পৌঁছে যাবে ম্যাচ অফিসিয়ালদের কাছে। এই প্রযুক্তির সফল ব্যবহার দেখা গেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ও ফিফা আরব কাপে। আশা করা যাচ্ছে, ভিএআর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটির অবসান ঘটাতে পারবে সেমি-অটো অফসাইড প্রযুক্তি। কাতার বিশ্বকাপ খেলা হবে বিশেষ ধরনের বল দিয়ে। ‘আল রিহলা’ নামের এই বলের চামড়ার গোলকের ভেতর রয়েছে আধুনিক প্রযুক্তির ৫০০ হার্জ আইএমইউ সেন্সর। বলের গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণে রাখবে সেন্সরটি। এর সাহায্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত জানাতে পারবেন ভিডিও এসিস্ট্যান্ট রেফারিরা। খেলোয়াড়রা যেন নিজেদের পারফরম্যান্সের বিচার-বিশ্লেষণ করতে পারেন, সেজন্য থাকছে ‘ডেটা অ্যাপ’। অ্যাপের ফিচারে থাকবে কোন খেলোয়াড় কেমন খেলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান কতটুকু, মাঠজুড়ে তার প্রভাব কেমন ছিল ইত্যাদি। ফিফার ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর ইয়োহানেস হোলসমুলার বলেন, ‘মাঠের সৈনিকদের জন্য সম্ভাব্য সেরা প্রযুক্তির ব্যবস্থা করেছে ফিফা।’ কাতারে কার্বন-নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল দেশটির সুপ্রিম কমিটি ফল ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি। সেই লক্ষ্যে প্রথমবার ব্যবহার করা হচ্ছে ‘অল গ্রিন’ যানবাহন। ৪৪টি মেট্রোলিংক ও ৪৮টি পাবলিক ট্রান্সপোর্ট রুটে চলবে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাস।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
