কাগজপত্রহীন ১ কোটি ১০ লাখ ইমিগ্র্যান্টের ভাগ্য অনিশ্চিত
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
# প্রতিদিন ১৪ হাজার শরণার্থী ভীড় করছে সীমান্তে
# টাইটেল ৪২-এর মেয়াদ বাড়ালেন চীফ জাস্টিস
# শরনার্থীদের সমস্যা নিয়ে বাইডেনকে দুষলেন মেয়র
আজকাল রিপোর্ট
ইমিগ্রেশন সমস্যা নিয়ে এখন এক জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র। এ সমস্যা সমাধানে কংগ্রেসের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে কাগজপত্রহীন ১কোটি ১০ লাখ ইমিগ্র্যান্টের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। আ্ইনগতভাবে এদেশে বসবাস করা ও নাগরিকত্ব পাওয়ার জন্য আরিজোনা ও নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত সিনেটর ক্রিস্টিন সিনেমা ও টম টিলসের বাইপার্টিজান উদ্যোগও ভেস্তে গেছে। তাদের প্রস্তাবকে অর্ন্তভূক্ত না করে কংগ্রেস পাস করছে ১.৭ ট্রিলিয়ন ডলারের স্পেন্ডিং বিল।
এদিকে দক্ষিণ সীমান্তে প্রতিদিন ৯ হাজার থেকে ১৪ হাজার শরনার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভীড় করছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। সীমান্তরক্ষীরা তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে জারি করা অধ্যাদেশ টাইটেল ৪২-এর মেয়াদ শেষ হয়েছে গত বুধবার ২১ ডিসেম্বর। এর আওতায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ইমিগ্র্যান্টদের ৩০ মিনিটের মধ্যে সীমান্ত থেকে ডিপোর্ট করা যেত। এ টাইটেলের আওতায় রিফিউজিদের এসাইলাম সংক্রান্ত আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদেরকে মেক্সিকোতে বা নিজ দেশে অবস্থান করতে হতো। এই আইনটি তামাদি হলে একজন রিফিউজির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা। যাতে আগত জন¯্রােতকে সামাল দেয়া সম্ভব নয়। গত ২০ ডিসেম্বর রিপাবলিক্যান দলের প্রতিনিধিদের শাাসিত ১৯টি স্টেটের আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের চীফ জাস্টিস জন রবার্টস সাময়িকভাবে টাইটেল ৪২ বহাল রেখেছেন। অর্থাৎ আপাতত টাইটেল ৪২ সাময়িকভাবে বহাল থাকছে। বাইডেন প্রশাসনও তা সাময়িকভাবে বহাল রাখার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে। এ আদেশের আওতায় গত ৩ বছরে ২৫ লাখ অবৈধ ইমিগ্র্যান্টকে সীমান্ত থেকে ফেরত পাঠাতে সমর্থ হয়েছে সীমান্ত রক্ষীরা।
ইমিগ্রেশন ও ক্রস বর্ডার পলিসির ম্যানেজিং ডাইরেক্টর থেরেসা কার্ডিনাল সাংবাদিকদের বলেছেন, সহসাই এই ইমিগ্রেশন সমস্যার সমাধান হচ্ছে না। এর জন্য তো কোন বাটন নেই যা টিপ দিলেই সমাধান এসে যাবে। তিনি বলেন, প্রধান সমস্যা হচ্ছে গত দুই দশক ধরে কংগ্রেস ইমিগ্রেশন প্রশ্নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এদিকে টেক্সাসের গভর্ণর সীমান্তে অতিরিক্ত ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। ইমিগ্র্যান্ট প্রবেশের রুটগুলোতে কাঁটা তারের বেড়া বসাচ্ছেন। স্থানীয় এল পাসো সিটির মেয়র ইমিগ্র্যান্ট ¯্রােতের কারণে শহরে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ইমিগ্রেশন সমস্যা সমাধানের কথা বারবার উল্লেখ করেছিলেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কংগ্রেসের কাছে তিনি এখন অসহায়। বিষয়টি নিয়ে কংগ্রেস আর মাথা ঘামাচ্ছেন না।
এদিকে নিউইয়র্কের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেয়র এরিক এডামস। গত সোমবারও তিনি ইমিগ্রেশন নিয়ে বাইডেন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশের দক্ষিণ এলাকা থেকে প্রতিদিনই ইমিগ্র্যান্টরা নিউইয়র্কে আসছে। তিনি এ ধরনের আরো জন¯্রােত প্রবেশের আশংকা করছেন। তিনি বলেছেন, এর নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে নিউইয়র্কার ও এনওয়াইপিডি অফিসারদের ওপর। তাদের সামাল দেয়া কঠিন হবে। তাদের বাসস্থান ও অন্যান্য বেনিফিটের জন্য পর্যাপ্ত ফেডারেল ও স্টেট সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
