কাঁদছে বঙ্গবন্ধু পরিবার
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯
শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছরের নাতি জায়ান নিহত হয়েছে। শেখ সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। তাই ছোট্ট জায়ান প্রধানমন্ত্রীরও নাতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক নানা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময় দেখা হতো জায়ানের। তাকে দাদু বলে ডাকতো শিশু জায়ান। আদুরে জায়ান প্রধানমন্ত্রীকে দেখলেই জড়িয়ে ধরতো।
এদিকে মায়াবী এই শিশুটির মৃত্যুতে কাঁদছে গোটা বঙ্গবন্ধু পরিবার। স্তব্ধ পুরো দেশ। সবাই শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। বর্তমানে রাষ্ট্রীয় সফরে ব্রুনাই থাকা প্রধানমন্ত্রী চোখের পানি আটকে রাখতে পারেননি। এ ছাড়া শেখ সেলিমের বনানীস্থ ২/এ রোডের ৯ নং বাসভবনে চলছে শোকের মাতম। দেশের বিভিন্ন স্তরের মানুষ সেখানে সমবেদনা জানানোর জন্য আসছেন।
শ্রীলংকায় সিরিজ হামলার পরপরই প্রধানমন্ত্রী এর তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছিলেন। এর কিছুক্ষণ পরই তিনি জানান, তার পরিবারের সদস্যরাও এই ঘটনায় আক্রান্ত। শুরুতে শিশু জায়ান নিখোঁজ ছিল। কিন্তু পড়ে জানা যায়, তার মৃত্যু হয়েছে। এই খবরটি শোনার পরই প্রধানমন্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েন। আবেগাপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বলেও জানা যায়।
প্রসঙ্গত, রোববার শ্রীলংকার প্রধান প্রধান গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা চালানো হয়। শেখ সেলিমের মেয়ে, জামাতা ও তাদের দুই বাচ্চা শ্রীলঙ্কায় ভ্রমণে গিয়েছিলেন।
ঘটনার সময় শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স ও নাতি জায়ান একটি হোটেলে নাস্তা করছিলেন। হামলার পর মশিউল হক চৌধুরী প্রিন্সকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু শিশু জায়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে প্রধানমন্ত্রী নিজেই এ খবর জানিয়েছিলেন । তিনি বলেছিলেন, ‘বাচ্চাটার এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না যে সে কোথায় আছে। আপানারা একটু দোয়া করেন, যেন ওকে পাই।’
কিন্তু অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল ছোট্ট জায়ান। তার মৃত্যুতে এখন ব্রুনাই সফররত প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের মাঝে শোক বিরাজ করছে।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
