‘কর্মকর্তারা সরকারবান্ধব না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়’
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
সরকারি কর্মকর্তাদের দলীয়করণ করেনি সরকার। সরকারবান্ধব করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা যদি সরকারবান্ধব না হয়, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সকলের সহযোগিতা নিয়ে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে।
শনিবার (০৬ এপ্রিল) ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম (জিকেওকেএফ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উত্তরীয় ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
জিকেওকেএফ সভাপতি মুহাম্মদ আলকামা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ।
বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য (কুষ্টিয়া-১) একেএম সরওয়ার জাহান বাদশাহ, সংসদ সদস্য (মেহেরপুর-২) মোহাম্মদ সাহিদুজ্জামান, সংসদ সদস্য (কুষ্টিয়া-৪) সেলিম আলতাফ জর্জ, সংসদ সদস্য সংরক্ষিত আসন (কুষ্টিয়া) সৈয়দা রাশিদা বেগম।
এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়া এখনও অনেক পিছিয়ে আছে। এ অঞ্চল আধুনিক করে এগিয়ে নিতে চাই। তবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সীমিত সম্পদের সুষম বণ্টন করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, কুষ্টিয়াকে সাস্কৃতিক রাজধানীতে ফিরিয়ে নেওয়া হবে। একইসঙ্গে কুষ্টিয়ার শিল্প কারখানা স্থাপনে গ্যাস সংযোগ দেওয়া হবে। পাশাপাশি একশ’ একর জায়গা পেলে অভ্যন্তরীণ বিমানবন্দর করা হবে।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কুষ্টিয়া ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এ অঞ্চলের তিন দিক দিয়ে স্থলবন্দর। অথচ এই অঞ্চল অনেক পিছিয়ে। এই বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। কুষ্টিয়াকে এগিয়ে নিতে হলে সুন্দর পরিকল্পনা নিতে হবে। এজন্য ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে রেল সংযোগ, বিমানবন্দর স্থাপনসহ চারলেনের রাস্তা নির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব মোহাম্মদ মমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ও সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব বেগম মাকসুদা খাতুন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
